যাদবপুরের ছাত্রীকে 'হেনস্থা'! বিতর্কে কলকাতা মেট্রো
ছাত্রীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগকে কেন্দ্র করে ফের বিতর্কে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। ট্রেন থেকে নামার সময় টোকেন ট্রেনেই পড়ে যায়।
ছাত্রীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগকে কেন্দ্র করে ফের বিতর্কে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। ট্রেন থেকে নামার সময় টোকেন ট্রেনেই পড়ে যায়। পরে ট্রেন ছেড়ে বেরিয়েও যায়। গেট দিয়ে বেরনোর আগে ছাত্রী নিজেই যান নিরাপত্তারক্ষীদের কাছে। সেখানেই তাঁকে বহুক্ষণ বসিয়ে রেখে হেনস্থা করা হয় বলে অভিযোগ।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী চন্দ্রিমা মজুমদার জানিয়েছেন, পড়াশোনার পাশাপাশি এলগিন রোডে একটি বেসরকারি সংস্থায় তিনি কাজ করেন। দাবি অনুযায়ী, সোমবার সন্ধেয় কাজ সেরে রবীন্দ্র সদন থেকে মেটোয় ওঠেন। তরুণীর বাড়ি লেকটাউন এলাকায়। ছাত্রীর দাবি, বেলগাছিয়া স্টেশনে নামতে গিয়ে ধাক্কাধাক্কিতে টোকেনটি ট্রেনের কামরায় পড়ে যায়। ফিরতেই দেখেন ট্রেনের দরজা বন্ধ। ট্রেন দমদমের দিকে রওনাও হয়ে যায়।
এরপরেই যত ঝামেলার শুরু। বেরনোর সময় নিরাপত্তারক্ষীদের কাছে টোকেন হারিয়ে যাওয়ার কথা বলেন ওই ছাত্রী। সেই সময় তাঁকে স্টেশন ম্যানেজারের অফিসে নিয়ে যাওয়া হয়। সেই সময় থেকেই হেনস্থার শুরু। বলা হয়, টাকা দাও, নাহলে আরপিএফ-এ দিয়ে দেওয়া হবে। চারজন পুলিশ অফিসার তাঁকে ঘেরাও করে রেখেছিলেন বলে জানিয়েছেন ওই ছাত্রী। মেন্টাল ব্রেকডাউনের মতো পরিস্থিতি তৈরি করা হয়েছিল বলে অভিযোগ করেছেন ওই ছাত্রী। সেই সময় জলও তাঁকে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছে ওই ছাত্রী।
লেকটাউনের বাসিন্দা চন্দ্রিমা মজুমদার অভিযোগ করে বলেছে, পুলিশের কাছে গিয়েও কোনও লাভ হয়নি। লেকটাউন থানায় অভিযোগ গ্রাহ্য হয়নি বলে জানিয়েছে ওই ছাত্রী। তবে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, ছাত্রীর কাছ থেকে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications