শিশু কোলে হাওড়া ব্রিজ থেকে ঝাঁপ মহিলার! তারপর যা হল
সাত সকালে শিশুকে নিয়ে হাওড়া ব্রিজ থেকে ঝাঁপ দিলেন এক মহিলা। সূত্রের খবর অনুযায়ী দুজনই বেঁচে গিয়েছেন। কাছেই ছিল নৌবাহিনীর টহলদারি একটি দল। তারাই দুজনকে উদ্ধার করে কলকাতা পুলিশের হাতে তুলে দিয়েছে।
সাত সকালে শিশুকে নিয়ে হাওড়া ব্রিজ থেকে ঝাঁপ দিলেন এক মহিলা। সূত্রের খবর অনুযায়ী দুজনই বেঁচে গিয়েছেন। কাছেই ছিল নৌবাহিনীর টহলদারি একটি দল। তারাই দুজনকে উদ্ধার করে কলকাতা পুলিশের হাতে তুলে দিয়েছে। উদ্ধারের পর মা ও শিশুকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে।

কী কারণে শিশুকে নিয়ে মহিলা ঝাঁপ দিলেন তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি আদৌ ঝাঁপ, নাকি পড়ে গিয়েছেন তাও খতিয়ে দেখা হচ্ছে।
এর আগে গতবছরের নভেম্বরেও হাওড়া ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক মহিলা। লঞ্চকর্মীদের তৎপরতায় তাকে মাঝ গঙ্গা থেকে উদ্ধার করা হয়েছিল।












Click it and Unblock the Notifications