চাদরে মোড়া মহিলার দেহ উদ্ধার বেহালায়, সাতসকালেই চাঞ্চল্য
এক মহিলার দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল বেহালায়।
এক মহিলার দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল বেহালায়। মহিলার শরীরে চাদর জড়ানো ছিল। মহিলার পাশে পড়েছিল একটি সুটকেস ট্রলি। বেহালায় একটি আবাসনের বাইরে এই দেহ উদ্ধার হয়েছে। জানা গিয়েছে খুন হওয়া মহিলা বিবাহিত। ওই মহিলার নাম শম্পা চক্রবর্তী। বয়স ৪২ বছর।

বেহালা পর্ণশ্রী থানা পুলিশ এই ঘটনার তদন্তে নেমেছে। আবাসনের নিচে চাদরে মোড়া দেহ উদ্ধারের পরই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে খবর যায় পুলিশে। খবর পেয়ে পর্ণশ্রী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে। অনুমান করা হচ্ছে অন্য কোথাও খুন করে দেহটি লোপাটের উদ্দেশ্যে পাচার করার চেষ্টা করেছিল কোনও খুনি।
তবে ঘটনার পেছনে কে বা কারা রয়েছে তা এখনও জানা যায়নি। পুলিশ তদন্ত শুরু করেছে। মৃতের পরিবারের লোকজনদের খুঁজে তাদের জিজ্ঞাসাবাদের চেষ্টা চালানো হচ্ছে।












Click it and Unblock the Notifications