আরজি কর কাণ্ডে অভিষেক? মৃত চিকিৎসকের দাহের খরচ কে দিল একাধিক বিস্ফোরক প্রশ্ন শুভেন্দু অধিকারীর

আরজি করে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রথম থেকেই প্রমাণ লোপাটের অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তদন্তের নামে মৃত চিকিৎসকের ভিসেরা পরিবর্তন এবং ওয়াশ বেসিন পরিবর্তনে করার অভিযোগ তিনি করেছিলেন।

রবিবার হাওড়ায় দলীয় কর্মসূচিতে গিয়ে সেই একই অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, সুইসাইড বলে বাড়িতে খবর দেওয়া, অস্বাভাবিক মৃত্যু বলে মামলা চালু করা এবং যাঁরা আরজি করের নন, চিকিরসক সুশান্ত রায়, অভীক দে-দের ডেকে নিয়ে গিয়ে প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়েছে। পাশাপাশি ঘরও ভাঙচুর্ করা হয়েছে প্রথম দিন থেকেই।

suvendu adhikari

এদিন বিরোধী দলনেতা প্রশ্ন করেন, পানিহাটির যে শ্মশানে ওই বোনকে দাহ করা হয়েছে, সেই দাহের খরচ বাড়ির লোক দেয়নি। তিনি প্রশ্ন করেছেন, কে দিল সেই টাকা? শুভেন্দু অধিকারী বলেছেন, তিনি ইতিমধ্যেই ছবি দিয়ে প্রশ্ন করেছেন, সেখানে তৃণমূল নেতা নির্মল ঘোষ, ব্যারাকপুর কমিশনারেটের ডিসি অভিষেক গুপ্তা কেন যাবেন?

তিনি বলেন, আরও দুটি তথ্য তিনি দিচ্ছেন। দাহের খরচ না দেওয়া ছাড়াও, সেখানকার খাতায় পরিবার-পরিজনের যে সই করতে হয়, তা করেনি পরিবারের কেউ! তাহলে সেই সই কে করল?

বিরোধী দলনেতা ২৭ অগাস্ট নবান্ন অভিযানের কর্মসূচি বিজেপির নয়, ছাত্র সমাজের বলে দাবি করেছেন। তিনি বলেছেন, ব্যানার ছাড়া কর্মসূচিতে বিজেপির নেতাদের যেতে কোনও বাধা নেই। এক্ষেত্রে তিনি সিপিআইএমের বিরুদ্ধে তৃণমূল সরকারের সঙ্গে আঁতাতের অভিযোগ করেছেন।

তিনি বলেন, দফা এক-দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি বিজেপি অন্তর থেকে সমর্থন করে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+