তৃণমূলের সঙ্গে বিজেপির সম্পর্ক! মমতার অবস্থান নিয়ে প্রশ্ন সোমেনের
রাজ্যে বিজেপির বাড়বাড়ন্তের জন্য দায়ী রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই অভিযোগ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র।
রাজ্যে বিজেপির বাড়বাড়ন্তের জন্য দায়ী রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই অভিযোগ করলেন প্রদেশ কংগ্রেস
সভাপতি সোমেন মিত্র। কংগ্রেস কিংবা বামদলের দুর্বল দওয়ার কারণে নয়, তৃণমূল কংগ্রেসের কারণেই গেরুয়া পার্টি রাজ্যে জমি পেয়েছে বলে মন্তব্য করেন প্রদেশ কংগ্রেস সভাপতি।

ভোটের পর বিজেপিকে সমর্থন প্রসঙ্গ
ভোটের পর যদি বিজেপি নেতৃত্বাধীন জোট সরকার তৈরি হয়, তাতে তৃণমূল সমর্থন দেবে কিনা সে বিষয়ে এখনও স্পষ্ট করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক সম্মেলনে এমনটাই অভিযোগ করেন সোমেন মিত্র। রাজ্যে লোকসভা নির্বাচনে তৃণমূলের পরেই বিজেপি দ্বিতীয় সর্বোচ্চ দল হতে পারে আসন সংখ্যার নিরিখে, সেই সম্ভাবনা প্রসঙ্গে সোমেন মিত্র বলেন, এটা সম্ভব মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের জন্যই।

ভোটের পর কংগ্রেসকে সমর্থনের প্রসঙ্গ
যদি ভোটের ফল এমন হয়, যে কংগ্রেসকে তৃণমূলের সমর্থন নিতে হচ্ছে, সেই প্রসঙ্গে সোমেন মিত্র বলেন, বিষয়টি দলের কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করবে। রাজ্যে কংগ্রেসের ফল সম্পর্কে প্রশ্ন করা হলে, ২০১৪-র থেকে ফল ভাল হবে কংগ্রেসের। প্রসঙ্গত ২০১৪ সালে কংগ্রেস রাজ্য থেকে ৪ টি আসন পেয়েছিল।
এর আগে বিভিন্ন সভায় মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের সমালোচনা করেছিলেন। বলেছিলেন রাজ্যে কংগ্রেস সাইনবোর্ডে পরিণত হয়েছে।

প্রচারে নামতে দেরির কারণ
বামেদের সঙ্গে আসন সমঝোতা নিয়ে আলোচনার কারণে প্রচারে নামতে কংগ্রেসের দেরি হয়েছে বলে মন্তব্য করেন সোমেন মিত্র। রাজ্যে তাদের হাইপ্রোফাইল প্রচার না হওয়া সম্পর্কে প্রদেশ সভাপতি বলেন, অর্থের অভাবেই তা করা সম্ভব হচ্ছে না।












Click it and Unblock the Notifications