ভোট পরবর্তী হিংসা ইস্যুতে ফের কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চের দ্বারস্থ রাজ্য সরকার
নির্বাচন পরবর্তী হিংসা নিয়ে হাইকোর্টের নির্দেশের পুনর্বিবেচনার আর্জি নিয়ে ফের কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চের দ্বারস্থ হল রাজ্য সরকার। চলতি সপ্তাহে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
এর আগেও নির্বাচন পরবর্তী হিংসার ঘটনায় হাইকোর্টের নির্দেশের পুনর্বিবেচনার আর্জি নিয়ে হাইকোর্টের বৃহত্তর বেঞ্চের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। রাজ্যের আনা এই সংক্রান্ত মামলা খারিজ করে দিয়েছিল কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের নেতৃত্বাধীন বৃহত্তর বেঞ্চ। তখন কেন্দ্রীয় মানবাধিকার কমিশনের কমিটি গঠনের নির্দেশকে চ্যালেঞ্জ করে এসেছিল রাজ্য। আর এবার মানবাধিকার কমিশনের পদক্ষেপের যে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার।

গত ২ মে রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পরবর্তী সময়ে রাজ্যজুড়ে হিংসার ঘটনার অভিযোগ ওঠে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনা নিয়ে তিনটি জনস্বার্থ মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। মামলা করেন জনৈক আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সুস্মিতা সাহা দত্ত, অনিন্দ্যসুন্দর দাশ ও প্রিয়াংকা তিব্রেওয়ালরা। মামলায় নির্বাচন পরবর্তী হিংসায় ঘর ছাড়াদের অভিযোগ খতিয়ে দেখতে গত ১৮ জুন শুক্রবারই জাতীয় মানবাধিকার কমিশনকে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট।
অবিলম্বে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপার্সনকে একটি কমিটি গড়ে এই সব অভিযোগ খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।অভিযোগকারীদের সঙ্গে সাক্ষাৎ এবং এলাকা পরিদর্শন করে আদালতের কাছে রিপোর্ট জমা দেয় ওই কমিটি। তার ভিত্তিতেই মামলার গত শুনানিতে বৃহত্তর বেঞ্চ এ নির্দেশ ছিল প্রত্যেকটি ঘটনার ক্ষেত্রে অভিযোগ নিতে হবে পুলিশকে। এবং ঘরছাড়াদের রেশন কার্ড সহ খাবারের ব্যবস্থা করতে হবে তাদের মেডিকেল ট্রিটমেন্ট দিয়ে স্বাস্থ্য ব্যবস্থা করতে হবে রাজ্য সরকারকেই।
-
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications