ভোট অবাধ ও শান্তিপূর্ণ, বিরোধীদের অভিযোগ উড়িয়ে জানাল নির্বাচন কমিশন
কলকাতা, ৪ মার্চ : রাজ্য বিধানসভা নির্বাচনের প্রথম দফার প্রথম পর্যায়ের নির্বাচন শেষ হল। এদিন সন্ধেয় উপ নির্বাচন কমিশনার সন্দীপ সাক্সেনা রুটিন সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিলেন, ভোট শান্তিপূর্ণ হয়েছে। কোথাও কোনওরকম অশান্তি বা গোলমালের ছবি চোখে পড়েনি। কোথাও কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি।
নির্বাচন কমিশনের তরফে ভোটদাতাদের ধন্যবাদ জানিয়ে বলা হয়েছে, এদিনের ভোটে সকলের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। নারী পুরুষ নির্বিশেষ সকলে এসেছেন নিজেদের অধিকার প্রয়োগ করেছেন।

বাম-বিজেপি-কংগ্রেস সহ বিরোধীরা সকাল থেকেই বারবার কেন্দ্রীয় বাহিনীর নিষ্ক্রিয়তা নিয়ে সরব হয়েছে। কোথাও কোথাও ভোট কেনা, কোথাও ধমক দিয়ে ভোট করানো, আর কোথাও বা সরাসরি পুলিশ কর্মীদের শাসক দলের ভোট প্রক্রিয়ায় সাহায্য করার অভিযোগ তোলা হয়েছে।
এছাড়া কয়েকটি জায়গায় রিগিং ও ভোট না দিতে দেওয়ার অভিযোগও তুলেছেন বিরোধীরা। জঙ্গলমহলে ভোট কভার করতে গিয়ে কয়েকটি গণমাধ্যমের সাংবাদিককে হেনস্থা ও শারীরিক লাঞ্ছনার ঘটনাও সামনে এসেছে।
এসব প্রশ্নের জবাবে নির্বাচন কমিশন কিন্তু জানিয়েছে, শান্তিপূর্ণই হয়েছে প্রথম পর্যায়ের ভোট। কোথাও কোনও অভিযোগ এলে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছে কমিশন।
-
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক?












Click it and Unblock the Notifications