Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'পাকা খবর ছিল... ৫০ হাজার লোক মরে যাবে তো', ম্যাগমা হাউসের পরিস্থিতি দেখে চরম ক্ষুব্ধ মমতা

West Bengal CM Mamata Banerjee: বড়বাজারের হোটেলের (Kolkata Hotel Fire) ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে! এই ঘটনায় প্রশ্নের মুখে প্রশাসন। কীভাবে দিনের পর দিন ফায়ার লাইসেন্স না নিয়েই এই হোটেল চলছিল তা নিয়ে প্রশ্ন উঠছে। যা নিয়ে ইতিমধ্যেই চরম ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। তদন্তে যে দোষী কাউকে ছাড়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন। আর এরপরেই আজ বৃহস্পতিবার সারপ্রাইজ ভিজিটে পার্কস্ট্রিটের ম্যাগমা হাউসে পৌঁছে যান প্রশাসনিক প্রধান।

আর সেখানের অবস্থা দেখে চরম ক্ষুব্ধ হন তিনি (West Bengal CM Mamata Banerjee) । বিশেষ করে যেভাবে সেখানে সিলিন্ডার রাখা হয়েছে এবং ছাদ আটকে হোটেল চলছে তাতে আরও ক্ষুব্ধ হন। জানা যায়, এই অবস্থা নিয়ে পুরসভা, দমকলকে প্রকাশ্যেই ঝমক দেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে আজ বৃহস্পতিবার এই বিষয়ে হোটেল কতৃপক্ষের সঙ্গে বৈঠক করার নির্দেশ দেন।

West Bengal CM Mamata Banerjee

পরে মুখ্যমন্ত্রী বলেন, এত সিলিন্ডার যদি একসঙ্গে বিস্ফোরণ ঘটে তাহলে তো ৫০ হাজার লোক একসঙ্গে মরে যাবে। ছাদ বন্ধ করে কখনও ম্যাগমা হাউসে রেস্টুরেন্ট চলবে না বলে স্পষ্ট হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর।

কিন্তু কীভাবে মুখ্যমন্ত্রী জানতে পারলেন ভয়াবহ অবস্থার কথা? এই প্রসঙ্গে তিনি বলেন আমি একজনের কাছ থেকে জানতে পেরেছিলাম। সে এই হোটেলে খেতে এসেছিল। আর এই ছবি দেখে আমাকে জানিয়েছিল যে এত সিঁড়ি ছোট যে কেউ নামতে পারবে না। এখনই বিষয়টি 'টেক কেয়ার' করার আবেদন জানিয়েছিল। পাকা খবর ছিল। আর তাই দেখে গেলাম। কিন্তু প্রশাসন কেন আগে জানতে পারল না? এই বিষয়ে স্পষ্ট ভাবে কিছু জানাননি মুখ্যমন্ত্রী।

Take a Poll

বলে রাখা প্রয়োজন, পার্কস্ট্রিটের গুরুত্বপূর্ণ একটি বহুতল ম্যাগমা হাউস। বহু লোক সেখানে থাকে। এমনকী চলে বহু অফিসও। বহুতলে ছড়িয়ে ছিটিয়ে আছে একাধিক হোটেল, রেস্টুরেন্ট। আর সেগুলিতে ব্যবহারের জন্য কয়েকশ সিলিন্ডার একটি অংশে একেবারে বিপদজনক ভাবে মজুত করে রাখা আছে। আর সেই খবর পাওয়া মাত্র এদিন ওই বহুতলে সারপ্রাইজ ভিজিট করেন প্রশাসনিক প্রধান। আর সেই ছবি দেখে চরম ক্ষোভ প্রকাশ করেন।

CM Mamata Banerjee: বড়বাজার এলাকা ঘুরে দেখেন

এদিন পার্কস্ট্রিটে সারপ্রাইজ ভিজিটের আগে বড়বাজার এলাকা ঘুরে দেখেন। একই সঙ্গে অভিপ্ত হোটেলটিকে সরজমিনে খতিয়ে দেখেন। পরে মমতা জানান, হোটেলটিকে সিল করে দেওয়া হবে। একই সঙ্গে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেন। পুরসভা আলাদা ভাবে তদন্ত করবে বলেও নির্দেশ মমতার। একই সঙ্গে স্পষ্ট হুঁশিয়ারি, কাউকে ছাড়া হবে না। সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তা সে যে রাজনৈতিক দল, প্রশাসনের যুক্ত হলেও ছাড়া হবে না বলে বার্তা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+