বিশ্বকর্মা পুজোয় শিল্প বার্তা নিয়ে এগিয়ে এল রাজ্যের সংস্থা! নয়া উদ্যোগে পাশে ফিরহাদ
মহা ধুমধাম করে খিদিরপুর বন্দর এলাকায় পালিত হল বিশ্বকর্মা পুজো। এলাকায় বেশ কিছু কারখানা বন্ধ। কিন্তু যেসব কারখানা খোলা রয়েছে, সেগুলিতে এদিন ছিল পুজোর ব্যস্ততা।
মহা ধুমধাম করে খিদিরপুর বন্দর এলাকায় পালিত হল বিশ্বকর্মা পুজো। এলাকায় বেশ কিছু কারখানা বন্ধ। কিন্তু যেসব কারখানা খোলা রয়েছে, সেগুলিতে এদিন ছিল পুজোর ব্যস্ততা। পুজোর আনন্দ চোখে পড়েছে কারখানার শ্রমিকদের মধ্যে।

একদিকে যখন পুরনো দিনের কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক সেখানেই মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে ফোনেক্স গ্রুপ। গত প্রায় ২০ বছর ধরে প্রায় ২০ হাজারকর্মী নিয়ে এদের কাজ। কর্মীরা উৎসবে মেতে থাকবেন দুদিন ধরে। খাওয়া-দাওয়া ছাড়াও রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
তবে বিশ্বকর্মা পুজোর প্রস্তুতি শুরু হয়ে যায় দিন দুয়েক আগে থেকে। পুজোর জায়গা পরিষ্কার করা ছাড়াও অন্য প্রস্তুতিতে ব্যস্ত থাকেন কর্মীদের একাংশ।
এদিন সকালে কারখানায় যান এলাকার বিধায়ক তথা মন্ত্রী ফিরহাদ হাকিম।












Click it and Unblock the Notifications