পুলিশ আবাসনেই এএসআই-এর রহস্য মৃত্যু! স্ত্রীকে জিজ্ঞাসাবাদ
এএসআই-এর রহস্য মৃত্যুতে চাঞ্চল্য ব্যারাকপুর লাটবাগানের পুলিশ আবাসনে। শনিবার রাতে রক্তাক্ত অবস্থায় এএসআই সুব্রত বসুকে শৌচাগারে পাওয়া যায় বলে সূত্রের খবর। তাঁকে বি এন বসু হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা
এএসআই-এর রহস্য মৃত্যুতে চাঞ্চল্য ব্যারাকপুর লাটবাগানের পুলিশ আবাসনে। শনিবার রাতে রক্তাক্ত অবস্থায় এএসআই সুব্রত বসুকে শৌচাগারে পাওয়া যায় বলে সূত্রের খবর। তাঁকে বি এন বসু হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। ক্যানিং-এ কর্মরত এএসআই-এর মাথায় আঘাতের চিহ্ন ছিল বলে জানা গিয়েছে। তাঁর স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন সুব্রত বসু। তাঁকে উদ্ধার করার সময় নাক, মুখ দিয়ে রক্ত বেরোচ্ছিল বলে জানা গিয়েছে। মাথায় বাদ দিয়ে দেহের আর কোথাও কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
যখন তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেই সময় স্ত্রী সঙ্গে ছিলেন না বলে জানা গিয়েছে। তবে গভীর রাতেই স্ত্রীর খোঁজ করে তাঁকে জিজ্ঞাসাবাদ করে টিটাগড় থানার পুলিশ।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, নিজে উচ্চ রক্তচাপের রোগী হলেও নিয়মিত মদ্যপান করতেন সুব্রত বসু। মদ্যপ অবস্থায় শৌচাগারে নিজেই পড়ে গিয়েছিলেন কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।
ব্যারাকপুর লাটবাগানের পুলিশ আবাসনের কোয়ার্টার নম্বর ১২/১। সেখানেই স্ত্রী সোমাকে নিয়ে থাকতেন সুব্রত বসু। প্রথম স্ত্রীর মৃত্যুর পর বছর খানেক আগে সোমা বসুকে তিনি বিয়ে করেছিলেন বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications