আধুনিকতার ছোঁয়ায় শুরু হচ্ছে ইস্ট-ওয়েস্ট মেট্রো চলাচল, কলকাতাতেও চালকবিহীন ট্রেন

নতুন বছরেই ইস্ট-ওয়েস্ট মেট্রোর ট্রায়াল রান শুরু হবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। সে জন্য কলকাতায় এসে গেল নতুন অত্যাধুনিকমানের মেট্রো রেক।

মেট্রো রেলের ইতিহাসে লেগে গেল আধুনিকতার ছোঁওয়া। সৌজন্যে ইস্ট-ওয়েস্ট মেট্রো। নতুন বছরেই ইস্ট-ওয়েস্ট মেট্রোর ট্রায়াল রান শুরু হবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। সে জন্য কলকাতায় এসে গেল নতুন অত্যাধুনিকমানের মেট্রো রেক। আধুনিকতার মোড়কেই জাপান ও ভারতের যৌথ উদ্যোগে তৈরি এই মেট্রো রেকের ট্রায়াল রান শুরু হবে জানুয়ারি মাসের শেষেই।

আধুনিকতার ছোঁয়ায় কলকাতায় ট্রায়াল রান ইস্ট-ওয়েস্ট মেট্রো

প্রথম দফায় সেক্টর ফাইভ থেকে ফুলবাগান পর্যন্ত চলবে এই মেট্রো। বৃহস্পতিবার বেঙ্গালুরু থেকে আনা হয়েছে এই রেকটি। মোটরটি তৈরি হয়েছে জাপানে। মেট্রো রেকের বাকি অংশ তৈরি হয়েছে ভারতেই। বেঙ্গালুরুতে তৈরি হওয়া মেট্রো রেকটি তাই মেড-ইন-ইন্ডিয়া বলা যেতেই পারে। এই আধুনিকমানের মেট্রো কোচে থাকছে যাত্রী স্বাচ্ছ্যন্দের যাবতীয় গুণাবলী।

চালকবিহীন রেকটিতে যেমন বিদ্যুৎ খরচ হবে অত্যধিক কম, তেমনই প্রতিবন্ধীদের জন্যে হুইল চেয়ারে করে মেট্রোয় ওঠানামার ব্যবস্থা থাকছে। যাত্রীদের বসার জন্য আরামদায়ক আসন থাকবে। দু-কামরায় সংযোগস্থল ভেস্টিবিউল অনেক বেশি চওড়া। ফলে খুব সহজেই একটি কামরা থেক অন্য কামরায় যাওয়া যাবে।

আধুনিকতার ছোঁয়ায় কলকাতায় ট্রায়াল রান ইস্ট-ওয়েস্ট মেট্রো

মেট্রোর তরফে জানান হয়েছে, চালকবিহীন হলেও ড্রাইভার থাকবেন কেবিনে। তিনি ট্রেন না চালালেও, তাঁর অনেক দায়িত্ব। তিনি সমস্ত দিকেই নজরদারি চালাবেন। গেট বন্ধ হওয়া থেকে শুরু করে যাত্রী স্বাচ্ছন্দ্যের সমস্ত বিষয়ে তাঁকে নজরে রাখতে হবে। যাত্রীরা প্রয়োজন হলে যে কোনও সমস্যায় ড্রাইভারের সঙ্গে কথা বলতে পারেন। সেজন্য একটি বটম পুশ করলেই যথেষ্ট, যাত্রীরা সরাসরি তাঁদের সমস্যার কথা জানাতে পারবেন চালককে। যাত্রী নিরাপত্তায় ক্লোজ সার্কিট ক্যামেরাও থাকছে এই রেকে।

আগামী মার্চে আরও ছটি রেক এসে যাবে। তারপর জুলাই মাস থেকে মেট্রো চলাচল শুরুর করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। তবে মেট্রো কর্তৃপক্ষ মনে করছে, ট্রায়াল রান হবে ঠিকই, কিন্তু নিয়মিত মেট্রো চলাচল শুরু করতে ডিসেম্বর মাস গড়িয়ে যাবে। সেইসঙ্গে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, অত্যাধুনিকমানের এক একটি মেট্রো রেক তৈরি করতে খরচ হয়েছে ৬৫ কোটি টাকা।

আধুনিকতার ছোঁয়ায় কলকাতায় ট্রায়াল রান ইস্ট-ওয়েস্ট মেট্রো

সেক্টর ফাইভ থেকে ফুলবা্গান পর্যন্ত মেট্রো চলবে উড়ালপুলের উপর দিয়ে। মোট সাতটি স্টেশন থাকছে সেক্টর ফাইভ থেকে ফুলবাগান পর্যন্ত। এই দুই স্টেশনের মাঝের পাঁচটি স্টেশন হল করুণাময়ী, সেন্ট্রাল পার্ক, সিটি সেন্টার ১, বেঙ্গল ফার্মাসিউটিক্যাল ও সল্টলেক স্টেডিয়াম। ২০০৯ সালে এই কাজ শুরু হয়েছিল।

২০১৬ সালে মার্চের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও, তা শেষ করতে কালবিলম্ব হয়। এখন কাজ প্রায় শেষের পথে। এবার ট্রায়াল রান শুরু হচ্ছে। তবে হাওড়া ময়দান পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রো যাত্রায় এখনও দেরি হবে। অন্তত দু-বছর সময় লাগবে সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান মেট্রো চলাচল শুরু হতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+