Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

একের পর এক ঘটনা! সল্টলেকে হাড়হিম হত্যাকাণ্ড, বউবাজারে 'স্টোনম্যানে'র কায়দায় খুন

West Bengal News: সল্টলেকে প্রৌঢার রক্তাত্ব দেহ উদ্ধার! বাড়ির ড্রয়িং রুম থেকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার স্বামী। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে রক্তমাখা একটি ছুরি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে সল্টলেকে। ঘটনার খবর পেয়ে ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী। গিয়েছেন বিধাননগর কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকরাও।

কীভাবে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। খুন নাকি স্ত্রীকে মেরে আত্মহত্যার চেষ্টা তা সরজমিনে খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে। জানা গিয়েছে, সল্টলেকের তিন নম্বর সেক্টরের জিসি ব্লকের বাসিন্দা যদুনাথ মিত্র এবং তাঁর স্ত্রী মন্দিরা মিত্র। পেশায় চিকিৎসক যদুনাথ মিত্র।

West Bengal News

দীর্ঘদিন সেনাবাহিনীর চিকিৎসক হিসাবে কাজ করেছেন। গত কয়েক বছর ধরে সল্টলেকের স্থায়ী বাসিন্দা। এলাকার যথেষ্ট সুনাম রয়েছে দুজনের। এমনকি দুজনের মধ্যে কোনও দিন অশান্তির কিছু কেউ দেখেননি বলেও জানিয়েছেন এলাকার মানুষজন। আজ বুধবার রহস্যজনক ভাবে স্ত্রী মন্দিরা মিত্রের খবর সামনে আসে।

বাড়ির শৌচাগারে মন্দিরা মিত্রের একেবারে রক্তাত্ব দেহ উদ্ধার হয়। পাশ থেকে একেবারে রক্তমাখা একটি ছুরি উদ্ধার করেছে পুলিশ। অন্যদিকে যদুনাথকেও সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয়েছে। কিন্তু পরিস্থিতি খুবই আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ইতিমধ্যে তাঁকে বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, বাড়ি থেকে উদ্ধার হয়েছে একটি নোট। সেটি সুসাইড নোট কিনা তা স্পষ্ট নয়। ইতিমধ্যে ঘটনার তদন্ত করছে পুলিশ। প্রাথমিক অনুমান, স্ত্রীকে খুন করে আত্মহত্যার চেষ্টা করেন ওই বৃদ্ধ। খবর পেয়ে আসেন মন্ত্রী সুজিত বসুও। সুজিত বসু জানান, ঘরের ভেতর থেকে বেশ কয়েকটি ছুরি ও একটি চিঠি উদ্ধার হয়েছে। তবে মৃত্যুর কারণ এখনো স্পষ্ট নয়।

অন্যদিকে স্টোনম্যানের কায়দায় বৌবাজারের ফুটপাথে যুবক খুন। এই ঘটনায় ইতিমধ্যে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। আরও বেশ কয়েকজনের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের উপর বৌবাজার এলাকায় ফুটপাথে ঘুমাচ্ছিলেন এক যুবক। সেই সময় একাধিক ব্যক্তি ঘটনাস্থলে আসে বলে অভিযোগ। ঘুমন্ত অবস্থাতেই ওই যুবককে পাথর এবং ছুরি মেরে খুন করা হয় বলে জানা গিয়েছে।

কিন্তু কেন এই খুন তা এখনও স্পষ্ট নয়। পুরো ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশের তরফে পুরো বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ঘটনায় অভিযুক্তদের খোঁজে পুলিশের তরফে তল্লাশি চালানো হচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+