দেরি করে ফেলেছে তৃণমূল! ফিরহাদ হাকিমকে জবাব দিলেন 'ভাই' নওশাদ সিদ্দিকি

সংখ্যালঘু ভোট যেদিকে সরবে, জয় হবে তাদেরই। সম্প্রতি সাগরদিঘির উপনির্বাচন তা জানান দিয়েছে। এছাড়াও পীরজাদা নওশাদ সিদ্দিকির ৪২ দিন জেল খাটার কারণেও ক্ষুব্ধ অনেকে। সেই পরিস্থিতিতে নওশাদকে ভাই বলে সম্বোধন করেছেন ফিরহাদ।

ফুরফুরা শরিফ উন্নয়ন পর্ষদের দায়িত্ব থেকে ফিরহাদ হাকিমকে সরিয়ে তৃণমূল বিধায়ক তপন দাশগুপ্তকে দায়িত্ব দেওয়ার পরে তাঁরা দিয়েছিলেন ফুরফুরা শরিফে। সেখানে দিয়ে ফিরহাদ হাকিম ৪২ দিন জেল খেটে আসা পীরজাদা নওশাদ সিদ্দিকিকে ভাই বলে সম্বোধন করেন। যদিও সেই সময় সামনে ছিলেন না নওশাদ। আর এদিন এব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি বলেন, ফুরফুরা শরিফে নেতাদের পাঠিয়ে কিছু হবে না। যা ক্ষতি হওয়ার হয়ে গিয়েছে।

ফিরহাদের নওশাদ 'ভাই'

ফিরহাদের নওশাদ 'ভাই'

বুধবার ফুরফুরা শরিফে গিয়েছিলেন ফিরহাদ হাকিম, তপন দাশগুপ্তরা। সেখানেই ফিরহাদ হাকিম বলেন, নওশাদ সম্মানীয় ব্যক্তি। নওশাদ আমার ভাই। তিনি বলেন, তাঁরা সবাই আবু বক্কর সিদ্দিকির ভক্ত। আর তাঁর যাঁরা বংশধর, তাঁরা সবাই আদরের। ফুরফরা শরিফের উন্নয়নের জন্য নওশাদ সিদ্দিকের সঙ্গে কথা বলে নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

নওশাদের জেলের দায় পুলিশের

নওশাদের জেলের দায় পুলিশের

ফুরফুরা শরিফের ওপর পীরজাদা ত্বহা সিদ্দিকির সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ক রয়েছে বলেও জানিয়েছিলেন ফিরহাদ। ২১ জানুয়ারি আইএসএফ-এর প্রতিষ্ঠার দিবসের দিন নওশাদ সিদ্দিকিকে টেনে-হিঁচড়ে নিয়ে গিয়ে পুলিশের ভ্যানে তোলা এবং একের পর এক মামলায় জড়িয়ে ৪২ দিনের জেল খাটার প্রসঙ্গ উত্থাপন করা হলে ফিরহাদ হাকিম বলেন, যা হওয়ার হয়ে গিয়েছে। যা হয়েছে, তা পুলিশ করেছে, তারা (তৃণমূল) কিছু করেনি। বাকি বিষয়টা নওশাদ সিদ্দিকির বলেন তিনি। ফিরহাদ বলেন, তারা সবাই দাদা হুজুরের ভক্ত। বুধবার নওশাদ সিদ্দিকির সঙ্গে তৃণমূলের কারও দেখা হয়নি। এর আগে গত রবিবার স্থানীয় বিধায়ক তথা স্নেহাশিস চক্রবর্তীও ফুরফুরা শরিফে দিয়ে নওশাদ সিদ্দিকির দেখা পাননি।

দেরি হয়ে গিয়েছে

দেরি হয়ে গিয়েছে

বুধবারের ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে এদিন বিধানসভার অধিবেশনে যোগ দিতে গিয়ে বলেছেন, ফুরফুরা শরিফে যে কেউ যেতে পারেন। কিন্তু যদি কেউ রাজনৈতিক জমি ফেরাতে যেতে চান, তাহলে তিনি বলবেন, অনেক দেরি হয়ে গিয়েছে। কেননা পরিস্থিতি আর আগের মতো নেই। তিনি আরও বলেন শাসকদলের চেহারা সাধারণ মানুষের সামনে চলে এসেছে। তিনি বলেন, রাজ্যের পরিস্থিতি সাধারণ মানুষের কাছে পরিষ্কার। মানুষকে যদি গণতান্ত্রিক অধিকার প্রয়োগের সুযোগ দেওয়া হয়, তাগলে বারে বারে সাগরদিধির মতো পরিস্থিতি তৈরি হবে বলেও বলেছেন নওশাদ।

ক্ষিপ্ত লক্ষ লক্ষ মানুষ

ক্ষিপ্ত লক্ষ লক্ষ মানুষ

নওশাদ সিদ্দিকি ৪২ দিন ছিলেন জেলে। যা নিয়ে ক্ষুব্ধ পীরজাদা আব্বাস সিদ্দিকি। সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেছেন, নওশাদ সিদ্দিকির সঙ্গে দুর্বব্যবহার করা হয়েছে। এতে লক্ষ লক্ষ মানুষ ক্ষুব্ধ, ক্ষিপ্ত।

তৃণমূলের দাবি, কোনও ক্ষোভ নেই

তৃণমূলের দাবি, কোনও ক্ষোভ নেই

তৃণমূলের অবশ্য দাবি, ফুরফুরা শরিফে কারও কোনও ক্ষোভ নেই। ফুরফুরা শরিফ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তপন দাশগুপ্ত বলেছেন, যাঁরা নিন্দা করার করবে, তাতে কিছু যায় আসে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে উন্নয়নের যাবতীয় কাজ তিনি শেষ করবেন বলে আশ্বাস দিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+