ভোট শতাংশে অনেক পিছিয়ে গেল বিজেপি! মোদীর দলের লড়াই নিয়েই প্রশ্ন তুলল তৃণমূল
১১৭ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে জয়ী তৃণমূলের অমিত সিং। প্রাপ্ত ভোটের ৬৫.৯৭ শতাংশ পেয়েছেন অমিত।
১১৭ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে জয়ী তৃণমূলের অমিত সিং। প্রাপ্ত ভোটের ৬৫.৯৭ শতাংশ পেয়েছেন অমিত। অন্যদিকে নিকটতম প্রার্থী বিজেপির সোমনাথ বন্দ্যোপাধ্যায় পেয়েছেন ২০.৩৪ শতাংশ ভোট। আগেরবারের থেকে এবারের ভোটে বিজেপির আরও পিছিয়ে পড়া নিয়ে কটাক্ষ করেছেন জয়ী তৃণমূল প্রার্থী অমিত সিং।

২০১৫-র পুরনির্বাচনে তৃণমূলের শৈলেন দাশগুপ্ত এই আসন থেকে জয়ী হয়েছিলেন। তিনি পেয়েছিলেন ৪৬.৮৬ শতাংশ ভোট। এবার তৃণমূল প্রার্থী পেয়েছেন ৬৫.৯৭ শতাংশ ভোট। অন্যদিকে এবারের মতো গতবারেও বিজেপির প্রার্থী ছিলেন দ্বিতীয় স্থানে। তবে গতবার বিজেপির প্রাপ্ত ভোট ছিল ২৯.৫৩ শতাংশ। আর এবার তাদের প্রাপ্ত ভোট ২০.৩৪ শতাংশ।
১১৭ নম্বর ওয়ার্ডে ১৮৮৯৩ টি ভোটের মধ্যে ভোট পড়েছিল ১২০১৫ টি। শতাংশের নিরিখে ৬৩.৫৯ শতাংশ। তৃণমূল প্রার্থী পেয়েছেন ৭৯২৬ টি ভোট। অন্যদিকে নিকটতম বিজেপি প্রার্থী পেয়েছেন ২৪৪৪ টি ভোট। তৃতীয়স্থানে রয়েছেন সিপিএম প্রার্থী অমিতাভ কর্মকার। তাঁর প্রাপ্ত ভোট ১০১১টি। কংগ্রেস প্রার্থী প্রভিষেক সিং পেয়েছেন ৪৩৬ টি ভোট।

১১৭ নম্বর ওয়ার্ডে তৃণমূলের ভোট বেড়েছে প্রায় ১৯.১১ শতাংশ। অন্যদিকে বিজেপি ভোট কমেছে ৯.১৯ শতাংশ।
জয়ী ঘোষণার পর তৃণমূলের অমিত সিং জানিয়েছেন, এই জয় মানুষের জয়। গতবারের বিজেপির প্রাপ্ত ভোট আর এবারের প্রাপ্ত ভোটে বড় তফাত থাকায় তিনি গেরুয়া বাহিনীকে কটাক্ষ করেছে। বলেছেন বিজেপির সঙ্গে লোক নেই। জয়ের জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন অমিত সিং












Click it and Unblock the Notifications