খাস কলকাতায় তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের অভিযোগ! গুলিতে জখম এক ব্যক্তি
খাস কলকাতায় তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের জেরে সংঘর্ষ। এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের একটি অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে। পাশাপাশি এই ঘটনায় তৃণমূল কর্মী রাজু নস্করকে মারধর করার অভিযোগ উঠেছে অপর গোষ্ঠীর বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে উত্তর হয় বেলেঘাটার ৩৪ নম্বর ওয়ার্ড। স্থানীয় তৃণমূল নেতা রাজু নস্কর অভিযোগ করেছেন, সকালে একদল দুষ্কৃতী গিয়ে তাঁর অফিস ও গাড়ি ভাঙচুর করে। তাঁর অনুগামীদের মারধর করা হয় বলে অভিযোগ।

বেলেঘাটার অপর তৃণমূল নেতা অলোক দাস অভিযোগ করেছেন, শনিবার রাতে তাঁর অফিসে ভাঙচুর চালানো হয়। সেই ঘটনার প্রতিবাদ জানাতেই কয়েকজন রাজু নস্করের অফিসে যান বলে দাবি। সেই সময় রাজু নস্করের অফিসের ভিতর থেকে গুলি চালানো হয় বলে অভিযোগ। পুলিশের উপস্থিতিতেই এই ঘটনা ঘটে বলে দাবি করেছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর।

গুলিতে পিন্টু দাস নামে এক ব্যক্তি জখন হন। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। ওই ব্যক্তি অভিযোগ করেছেন, রাজু নস্করের অফিসের ভিতর থেকেই গুলি চালানো হয়েছে। যার জেরেই তাঁর গায়ে গুলি লেগেছে। পিন্টু দাস বলেন, তিনি শুরু থেকেই তৃণমূল করেন। রাজু নস্কর আগে সিপিআইএম করত বলে দাবি করেন তিনি।

অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বে এলাকা দখলকে ঘিরে এই ঘটনা ঘটেছে। প্রাক্তন পুলিশ আধিকারিকরা বলছেন, শাসকদলের মধ্যে গণ্ডগোল হওয়ার পুলিশ নির্লিপ্ত হয়ে গিয়েছে। যা কখনই হওয়া উচিত নয়।
তৃণমূল কর্মীদের একাংশের অভিযোগ বিজেপি থেকে আসা কর্মীরাই এই হামলা চালিয়েছে। এদিকে এই খবর পেয়ে ঘটনাস্থলে যান স্থানীয় বিধায়ক পরেশ পাল। খবর পেয়ে এলাকায় যায় বিশাল পুলিশ বাহিনী। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ গুলি চলার কথা স্বীকার করেনি।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications