হাইকোর্টে পঞ্চায়েত শুনানি! 'ময়দান' থেকে পালিয়েছে বিজেপি, কেন এমন অভিযোগ মমতার দলের
হাইকোর্টে বিজেপির করা মামলায় তথ্য গোপনের অভিযোগ।মঙ্গলবার পঞ্চায়েত নির্বাচন নিয়ে যে নির্দেশ হাইকোর্ট দিয়েছে তা প্রত্যাহার করা হোক।এমনটাই আবেদন করলেন তৃণমূল নেতা তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে বিজেপির করা মামলায় তথ্য গোপনের অভিযোগ। মঙ্গলবার পঞ্চায়েত নির্বাচন নিয়ে যে নির্দেশ হাইকোর্ট দিয়েছে তা প্রত্যাহার করা হোক। এমনটাই আবেদন করলেন তৃণমূল নেতা তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, মঙ্গলবার সুপ্রিম কোর্টেও মামলা দায়ের করেছিল। কিন্তু বিষয়টি হাইকোর্টে জানায়নি বিজেপি।
এদিকে, বুধবার বিজেপির কোনও প্রতিনিধি না থাকায় মামলাটির শুনানি হয়নি। বিজেপি আদালতে অনুপস্থিত থাকায় বিস্ময়প্রকাশ করেন বিচারপতি সুব্রত তালুকদার। তথ্য গোপন হলে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন তিনি।
এই মামলার শুনানি হবে বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায়।
মঙ্গলবার কলকাতা হাইকোর্টে বড়সড় ধাক্কা খায় রাজ্য নির্বাচন কমিশন। মনোনয়ন দাখিলের সময়সীমা বাড়ানোর ঘণ্টা দশেকের মধ্যেই সেই নির্দেশ বাতিল করার সিদ্ধান্ত নেয় কমিশন। সেই আদেশের ওপর স্থগিতাদেশ জারি করে কলকাতা হাইকোর্ট।












Click it and Unblock the Notifications