গাড়ি দুর্ঘটনার ১৩ দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন অভিষেক

১৩ দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর স্বাস্থ্য পরীক্ষা করে হাসপাতাল থেকে ‘রিলিজ' করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

কলকাতা, ৩১ অক্টোবর : ১৩ দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর স্বাস্থ্য পরীক্ষা করে হাসপাতাল থেকে 'রিলিজ' করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তাঁকে দু'সপ্তাহ বিশ্রাম নিতে পরামর্শ দিয়েছেন চিকিৎকরা। আগামী শুক্রবার তাঁকে ফের হাসপাতালে আসতে বলা হয়েছে। ওইদিনই তাঁর চোখের নীচের সেলাই কাটা হবে। এখন ভালো আছেন তিনি।

হাসপাতালের বাইরে ফুলের তোড়া নিয়ে তাঁর জন্য অপেক্ষমান ছিলেন দলের কর্মী-সমর্থকরা। তৃণমূল কর্মী সমর্থক পরিবেষ্টিত হয়েই তিনি বাড়ি ফেরেন ভাইফোঁটার আগের দিন। এদিন তিনি ছাড়া পেতে পারেন, এমন একটা সম্ভাবনা সকাল থেকেই ঘুরপাক খাচ্ছিল। সেই খবরের সূত্র ধরেই দলের কর্মী-সমর্থকরা এদিন ভিড় জমান হাসপাতালের নীচে। সবার হাতেই ফুলের তোড়া। এতদিন নেতার আরোগ্য কামনায় প্রার্থনা করেছেন।

গাড়ি দুর্ঘটনার ১৩ দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন অভিষেক

এবার তাঁর ছাড়া পাওয়ার পর তাঁকে বরণ করে নিতে হাজির কর্মী-সমর্থকরা। চোখে কালো চশমা পরে তিনি বেলভিউ থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্য রওনা দেন। সভ্য-সমর্থকদের উদ্দেশে হাতও নাড়েন তিনি। সবাইকে ধন্যবাদ জ্ঞাপনও করেন দুঃসময়ে পাশে থাকার জন্য।

গত মঙ্গলবার বেলভিউ নার্সিংহোমে ১২ জন বিশেষজ্ঞ চিকিৎসকের একটি দল তাঁর চোখের নীচে জটিল অস্ত্রোপচার করে। আচ্ছন্নভাব কাটিয়ে তারপর থেকেই সুস্থ হতে শুরু করেন অভিষেক। এদিন সকাল থেকেই তিনি স্বাবাবিক চলাফেরা করতে থাকেন।

নিজেই ইচ্ছাপ্রকাশ করেন বাড়ি ফিরে যাওয়ার। তারপর চিকিৎসকরা স্থির করেন বিকেলে আবারও এক দফা স্বাস্থ্য পরীক্ষার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সেইমতো স্বাস্থ্য পরীক্ষায় সব কিছুই স্বাভাবিক থাকায় তাঁকে রিলিজ করে দেওয়া হয়। শুক্রবার তিনি আবার হাসপাতালে এসে চোখের নীচের সেলাই কেটে যাবেন।

উল্লেখ্য ১৮ অক্টোবর দুর্গাপুর এক্সপ্রেসওয়ের উপর হুগলির হরিপালের কাছে দুর্ঘটনার কবলে পড়েন অভিষেক। তাঁর চোখের নীচে একটি হাড় ভেঙে যায়। তাঁর ম্যাক্সিলো ফেসিয়াল অরবিট অস্ত্রোপচার হয়। সেই কারণেই টানা ১৩ দিন বেলভিউতে ভর্তি ছিলেন তিনি। কালীপুজো হাসপাতালে বসে কাটলেও, ভাতৃদ্বিতীয়ার আগে তিনি বাড়ি ফিরে যাওয়ায় স্বভাবতই খুশি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+