শুভেন্দুকে টপকে ঋতব্রতর ছবি প্রোফাইলে! তৃণমূল যুবনেতার ‘পরিবর্তন’-এ বিতর্কের ঝড়
মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসীদের উন্নয়নে সরকারি কমিটিতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে স্থান দেওয়ার পরই তৃণমূল যুবনেতার আমূল বদল। হঠাৎ তাঁর প্রোফাইল পিকচারে পরিবর্তন হয়ে গেল।
মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসীদের উন্নয়নে সরকারি কমিটিতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে স্থান দেওয়ার পরই তৃণমূল যুবনেতার আমূল বদল। হঠাৎ তাঁর প্রোফাইল পিকচারে পরিবর্তন হয়ে গেল। সেখানে জ্বলজ্বল করতে লাগল সিপিএমের বহিষ্কৃত সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ছবি। তৃণমূল যুবনেতার এই প্রোফাইল-পরিবর্তনে বিতর্কের ঝড় উঠেছে জলপাইগুড়ি তৃণমূল কংগ্রেস শিবিরে।

শুক্রবার আদিবাসী উন্নয়ন কমিটির চেয়ারম্যান হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএমের বহিষ্কৃত সাংসদকে জায়গা করে দিতেই তৃণমূলে একাংশ যে বেজায় থুশি, তার প্রমাণ মিলল যুবনেতার ফেসবুক প্রোফাইলে। যদিও এরপর তুমুল সমালোচনার মুখে পড়তে হয় যুবনেতা বুবাই করকে।
এতদিন বুবাইয়ের প্রোফাইলে প্রাধান্য পেয়ে এসেছেন শুভেন্দু অধিকারী। কিন্তু শুভেন্দুকে টপকে একেবারে প্রোফাইলে ঋতব্রতর উঠে আসা অনেকেই ভালোভাবে নেননি। বুবাই প্রেফাইল পিকচার পরিবর্তন করতেই বিতর্কিতমূলক কমেন্ট ভেসে আসতে থাকে। ঋতব্রত তৃণমূল কংগ্রেস সম্পর্কে কী ধারণা পোষণ করতেন তাও উল্লেখ করা হয় কমেন্টে।
তবে বুবাই কোনও পাল্টা মন্তব্য করেননি। তিনি শুধু বলেন, এর পিছনে অন্য কোনও উদ্দেশ্য নেই। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাতেই তিনি তাঁর প্রোফাইলে ছবি বদল করেছিলেন। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঋতব্রতকে কমিটির চেয়ারম্যান করেছেন, সেই সিদ্ধান্তের পর শনিবার বুবাই কর তাঁর ফেসবুক প্রোফাইলে ঋতব্রতর ছবি দেন।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications