বেহালায় 'স্বীকৃতি সম্মেলনে' পার্থ, কথা বললেন দলীয় কর্মীদের সঙ্গে
"দিদিকে বল", "মমতা গর্ব", "জলযোগে সংযোগ" সফল কর্মসূচির পর রবিবার বেহালা পশ্চিমে তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এর উদ্যোগে পালিত হল ,"স্বীকৃতি সম্মেলন"।
"দিদিকে বল", "মমতা গর্ব", "জলযোগে সংযোগ" সফল কর্মসূচির পর রবিবার বেহালা পশ্চিমে তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এর উদ্যোগে পালিত হল ,"স্বীকৃতি সম্মেলন"। অনুষ্ঠানে বেহালা পশ্চিমের সমস্ত পুরনো ও প্রবীণ তৃণমূল কর্মীদের একত্রিত করে তাদের সম্মাননা দেওয়া হয়। পাশাপাশি তাদের পরামর্শ ও অভিযোগ শুনলেন পার্থ চট্টোপাধ্যায়। সঙ্গে ছিলেন স্থানীয় ১৩০ নম্বর ওয়ার্ডের পুর প্রতিনিধি ও পুরসভার শিক্ষা বিভাগের মেয়র পারিষদ অভিজিৎ মুখার্জি।

পাশাপাশি ভাবে পুর নির্বাচনের দিনও পিছিয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা, সে প্রসঙ্গে বলেন করোনা পরিস্থিতি উদ্বেগজনক, সোমবার নির্বাচন কমিশন এ বিষয়ে সর্বদলীয় বৈঠক ডেকেছেন, তাতেই ঠিক হবে পুর নির্বাচনের ভবিষ্যৎ।












Click it and Unblock the Notifications