মমতা-মুকুলের সম্পর্ককে ভারত-পাকিস্তানের যুদ্ধের সঙ্গে তুলনা! সব্যসাচীর বাড়িতে এবার দোলা সেন
এবার বিধাননগরের মেয়র সব্যসাচী দত্তর বাড়িতে তৃণমূল রাজ্যসভার সাংসদ দোলা সেন। এদিন সকালে তিনি সব্যসাচী দত্তের সল্টলেকের বাড়িতে যান।
এবার বিধাননগরের মেয়র সব্যসাচী দত্তর বাড়িতে তৃণমূল রাজ্যসভার সাংসদ দোলা সেন। এদিন সকালে তিনি সব্যসাচী দত্তের সল্টলেকের বাড়িতে যান। সূত্রের খবর অনুযায়ী, মুকুল রায় সব্যসাচী দত্তের বাড়িতে গিয়ে দেখা করায় তৃণমূলের তরফে সব্যবাসী দত্তের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হয়েছে। রবিবার দুপুর তিনটে নাগাদ শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে বিধাননগরের তৃণমূল কাউন্সিলরদের নিয়ে বৈঠক করার কথা রয়েছে পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের।

বিধাননগরের মেয়র সব্যসাচী দত্তের বাড়িতে এবার হাজির তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন। কারণ সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি। সকাল সাড়ে এগারোটা নাগাদ দোলা সেন সব্যসাচী দত্তের বাড়িতে যান বলে জানা গিয়েছে। বেশ কিছুক্ষণ কথা বলেন তাঁরা। সূত্রের খবর অনুযায়ী, রবিবার সকাল থেকে কোথাও বেরোননি সব্যসাচী দত্ত।
ইতিমধ্যেই মুকুল রায়ের সঙ্গে বৈঠকের জেরে সব্যবাসী দত্তের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হয়েছে। এরপর শাস্তিমূলক ব্যবস্থাও আনা হতে পারে বলে সূত্রের খবর। এছাড়া ক্ষমতা খর্ব করাও হতে পারে।
সূত্রের খবর অনুযায়ী, যদি দলের তরফ থেকে চিঠি দেওয়া হয়, তাহলে তিনি তার মত প্রকাশ করবেন বলে জানিয়েছেন সব্যসাচী দত্ত। সূত্রের খবর অনুযায়ী, যদিও ফিরহাদ হাকিমের প্রশ্ন, যাকে দল থেকে বের করে দেওয়া হয়েছে, , তার সঙ্গে দলের কেউ সম্পর্ক রাখলে নৈতিকতা বজায় থাকে কি। এছাড়াও তাঁর কটাক্ষে ঘেরা প্রশ্ন, ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ চলাকালীন যদি দুপক্ষের সেনারা হাত মেলায়, তাহলে কি গুলি চালানো যায়।












Click it and Unblock the Notifications