কলকাতার পরবর্তী মেয়র পদে এগিয়ে ফিরহাদই! সিলমোহর দিতে মমতা-অভিষেকের উপস্থিতিতে বৈঠকে তৃণমূল
কলকাতার (kolkata) মেয়র (Mayor) নির্বাচনে আলাদ পদ্ধতি থাকলেও এদিনই তা ঠিক হতে চলেছে দক্ষিণ কলকাতার মহারাষ্ট্র নিবাস হলে তৃণমূলের (Trinamool Congress) বৈঠকে। সূত্রের খবর অনুযায়ী, মেয়র পদে এগিয়ে রয়েছে পরিবহনমন্ত্রী ফিরহা
কলকাতার (kolkata) মেয়র (Mayor) নির্বাচনে আলাদ পদ্ধতি থাকলেও এদিনই তা ঠিক হতে চলেছে দক্ষিণ কলকাতার মহারাষ্ট্র নিবাস হলে তৃণমূলের (Trinamool Congress) বৈঠকে। সূত্রের খবর অনুযায়ী, মেয়র পদে এগিয়ে রয়েছে পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিমই (Firhad Hakim)। এদিন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উপস্থিতিতে তাতেই সিলমোহর পড়তে চলেছে।

মহারাষ্ট্র নিবাস হলে তৃণমূলের বৈঠক
এদিন দুপুর দুটোয় হাজরার কাছে ঐতিহাসিক মহারাষ্ট্র নিবাস হলে কলকাতার মেয়র ঠিক তৃণমূলের বৈঠক বসতে চলেছে। এদিনের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিতি থাকতে চলেছেন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, সভাপতি সুব্রত বক্সি। এছাড়াও উত্তর ও দক্ষিণ কলকাতা জেলা তৃণমূলের দুই সভাপতি তাপস রায় এবং দেবাশিস কুমারও বৈঠকে উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। বেশ কয়েকজন সাংসদও এদিনের বৈঠকে উপস্থিত থাকতে পারেন বলে জানা গিয়েছে।

মেয়র পদে এগিয়ে ফিরহাদই
তৃণমূল সূত্রে খবর, মেয়র পদের জন্য এগিয়ে রয়েছেন বর্তমানের পুরপ্রশাসক তথা রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিমই। এই মুহূর্তে ফিরহাদ হাকিমের অন্যতম প্রতিদ্বন্দ্বী ৮৮ নম্বর ওয়ার্ড থেকে জয়ী দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায়। যদি মালা রায়কে তৃণমূল মেয়র পদে মনোনীত করে, তাহলে তিনি হতে পারেন কলকাতার প্রথম মহিলা মেয়র।

চেয়ারপার্সন হতে পারেন মালা রায়
তৃণমূলের অন্য একটি সূত্রের খবর, ফিরহাদ হাকিমকে মেয়র করে ফের চেয়ারপার্সন করা হতে পারে মালা রায়কে। পাশাপাশি ডেপুটি মেয়র এবং মেয়র পারিষদ কারা হতে পারেন তা নিয়ে জল্পনার শেষ নেই। এবার তৃণমূলের মহিলা কাউন্সিলরের সংখ্যা ৬০-এর ওপরে। ফলে এক্ষেত্রে মহিলা মুখ যে গুরুত্ব পাবে তা বলার অপেক্ষা রাখে না।

একব্যক্তি একপদ, নাকি ব্যতিক্রম
২০২১-এর বিধানসভা নির্বাচনের পরে তৃণমূলের তরফে একব্যক্তি একপদের কথা বলা হয়েছিল। যদিও তা পরবর্তীতে শিথিল হয়ে যায়। বর্তমানে ফিরহাগ হাকিম কলকাতার কাউন্সিলর ছাড়া বন্দরের বিধায়ক। তিনি পুর ও নগরোন্নয়ন দফতর ছাড়াও পরিবহণ ও আবাসন দফতরেরও মন্ত্রী। অন্যদিকে মালা রায় দক্ষিণ কলকাতার সাংসদ। সঙ্গে ৮৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। শুধু তাঁরা দুজনই নন, অনেকেই ব্যতিক্রমের তালিকায় রয়েছেন। বর্তমান পরিস্থিতি এক ব্যক্তি এক পদের নীতি মানা নাও হতে পারে বলেই সূত্রের খবর।

পুরসভা ভোটের তৃণমূলের ব্যাপক সাফল্য
২০২১-এর কলকাতা পুরসভার ভোটে তৃণমূল ব্যাপক সাফল্য পেয়েছে। ১৪৪ টি আসনের মধ্যে ১৩৪ টি দখল করেছে তারা। কলকাতার পুরনির্বাচনে আগেকার কোনও ভোটে কোনও একটি দল শতাংশের নিরিখে এত আসন দখল করতে পারেনি এর আগে।












Click it and Unblock the Notifications