21 July Shahid Diwas: র্যাম্পে হেঁটে উঠতে হবে, আলাদা আলাদা ভাগ! কীভাবে তৈরি হচ্ছে শহিদ দিবসের মঞ্চ
21 July Shahid Diwas: রাত পোহালেই ২১ শে জুলাই। তৃণমূলের (Trinamool Congress) হাইভোল্টেজ সভা। ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে মঞ্চ বাঁধার কাজ চলছে একেবারে জোর কদমে। একেবারে রীতি মেনেই তৈরি হচ্ছে মঞ্চ। গোটা মঞ্চ ভাগ করা হয়েছে তিনটি ভাগে। যেমন শহিদের পরিবারের জন্য থাকছে আলাদা মঞ্চের ব্যবস্থা। এছাড়াও দলের কাউন্সিলর এবং শীর্ষ নেতাদের বসার জন্যেও আলাদা মঞ্চ তৈরি করা হচ্ছে।
তবে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সহ শীর্ষ নেতৃত্ব থাকবেন মূল মঞ্চে। কার্যত সেখান থেকেই গোটা পরিস্থিতির উপর নজর রাখবেন তৃণমূল সুপ্রিমো। একেবারে কড়া নিরাপত্তায় মঞ্চ (21 July Shahid Diwas) প্রস্তুতি কাজ চলছে। লোহার রড দিয়ে তৈরি হচ্ছে সেই মঞ্চ। যা খবর, তৈরি হচ্ছে একটি র্যাম্প। সেখান দিয়েই মঞ্চে উঠতে হবে। সন্ধ্যার মধ্যেই সেই কাজ একেবারে শেষ হয়ে যাবে বলে জানা গিয়েছে।

সন্ধ্যার পরে সম্পূর্ণ প্রস্তুতি (21 July Shahid Diwas) খতিয়ে দেখতে আসতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । আসতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। আর এই সভা ঘিরে একেবারে সাজো সাজো রব শহরজুড়ে। আগামীকাল রবিবার তৃণমূলের ২১শে জুলাইয়ের সভায় যোগ দিতে দলে দলে মানুষ কলকাতায় আসছেন। ধর্মতলার সভায় যোগ দিতে গতকালের পর আজ শনিবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাওড়া স্টেশনে আসছেন তৃণমূল সামর্থকরা।
তাঁদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে উত্তর হাওড়ার শ্রীরাম বাটিকা, শ্যাম গার্ডেন সহ বেশ কয়েকটি জায়গায়। কর্মী সমর্থকদের থাকা খাওয়ার ব্যবস্থাপনা দেখতে সকালেই সেখানে হাজির হন রাজ্যের মন্ত্রী অরূপ রায়। উপস্থিত ছিলেন বিধায়ক গৌতম চৌধুরী সহ অন্যান্যরা।
শুক্রবার থেকে উত্তরবঙ্গ থেকেও দলে দলে তৃণমূল নেতা-কর্মীরা আসতে শুরু করেছেন। আজ শনিবারও সেই ছবি ধরা পড়ছে। তেমনই আজ সকালে মালদা থেকে ৫৫ টি বড় বাস এবং ২০০ ওপর ছোট গাড়ি করে ধর্মতলার উদ্দেশ্যে রওনা হলেন কয়েকশ তৃণমূল কর্মী সমর্থক। তার আগে মালদার বৈষ্টব নগরের ১৮ মাইল এলাকায় জমায়েত হো তৃণমূল কংগ্রেস কর্মীরা।
জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সির দাবি, প্রায় ১৫ হাজার তৃণমূল কংগ্রেস কর্মী একুশে জুলাইয়ের সমাবেশে অংশ নিবেন মালদা থেকে। ইতিমধ্যে বেশ কয়েকটি বাস রওনা হয়েছে কলকাতার উদ্দেশ্যে। ধর্মতলার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে কর্মীদের ডিমভাত খাওয়ানোর ব্যবস্থা করা হয়।












Click it and Unblock the Notifications