নজরে মহিলা ভোট, পঞ্চায়েত নির্বাচনের আগে নয়া কর্মসূচির ঘোষণা তৃণমূল কংগ্রেসের
ভোটের ফল পর্যালোচনা করে দেখা গিয়েছে বিধানসভা ভোটে অর্ধেকেরও বেশ মহিলা ভোটার ভরসা রেখেছেন ঘাসফুলেই। সেই ভোটব্যাঙ্ক অটুট রাখতে চাইছে তৃণমূল।
সাগরদিঘির উপনির্বাচনে তৃণমূলের হারের পর জমে গিয়েছে পঞ্চায়েত নির্বাচনের লড়াই। বিরোধী পক্ষও উৎসাহিত হয়ে ময়দানে নেমে পড়েছে। আর শাসকদলও হাত গুটিয়ে বসে না থেকে পঞ্চায়েত ভোটের আগে নতুন কর্মসূচি নিতে চলেছে।
পঞ্চায়েত ভোটের আগে সংখ্যালঘু ভোট নিয়ে পর্যালোচনা তো চলছেই, পর্যবেক্ষণের জন্য গড়া হয়েছে কমিটি। সেইসঙ্গে পঞ্চায়েত ভোটে তৃণমূলের তরফে বিশেষ নজর দেওয়া হচ্ছে মহিলা ভোটে। সে জন্য প্রতিটি সাংগঠনিক জেলায় টার্গেট বেঁধে দেওয়া হয়েছে। নারীদিবসে রাজ্যজুড়ে নয়া কর্মসূচি ঘোষণা করল তৃণমূল।

একুশের বিধানসভা ভোটে বিপুল জয় পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। তারপর সমস্ত ভোটেই জয়ের ব্যবধান বাড়ছিল। এর ফলে আত্মতুষ্ট হয়ে পড়েছিল তৃণমূল। এই অবস্থায় সাগরদিঘিতে তাদের জেতা আসনে হারতে হয়েছে। তারপরই কালবিলম্ব না করে ময়দানে নেমে পড়েছে তৃণমূল।
সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে ভোটের ফল পর্যালোচনা করে দেখা গিয়েছে বিধানসভা ভোটে অর্ধেকেরও বেশ মহিলা ভোটার ভরসা রেখেছেন ঘাসফুলেই। সেই ভোটব্যাঙ্ক অটুট রাখতে চাইছে তৃণমূল। তাই জনসংযোগের নয়া কৌশল নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্যোম পাধ্যায়ের নির্দেশে নয়া কর্মসূচি নেওয়া হল।
কী সেই কর্মসূচি? হাতে আর মাত্র দুদিন। নারী দিবস আগামী বৃহস্পতিবার সেদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে মহিলাদের বাড়িতে পৌঁছে যাবেন তৃণমূলকর্মীরা। এবারের কর্মসূচির নাম 'দিদির সুরক্ষা নারীদের'। এই মর্মে চিঠি দেওয়া হবে তাঁদের। দলের সাংগঠনিক ৩৬টি জেলাতেই এই কর্মসূচি চলবে।
রাজ্যের প্রতিটি সাংগঠনিক জেলায় টার্গেট ৩০০টি বাড়ি। এখন দিদির সুরক্ষা কবচ কর্মসূচিরই অংশ হিসেবে বিশেষ বার্তা দেওয়া হবে মহিলাদের। শুধু তাই নয়, একটি অনুষ্ঠানও করা হবে ধর্মতলায় ডোরিনা ক্রসিংয়ে। সেই অনুষ্ঠানে থেকে রাজ্যের মহিলাদের বার্তা দেওয়া হবে।
তৃণমূল পঞ্চায়েত নির্বাচনের আগে মহিলা ভোটারদের টার্গেট করে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে বাংলায় মেয়েদের বাড়িতে বাড়িতে যাবেন। মোট ১০ হাজার বাড়িতে যাওয়ার টার্গেট খাঁড়া করা হয়েছে। সেই সফরে নারী সুরক্ষা নিয়ে বার্তা দেবেন মহিলা তৃণমূল নেতা-কর্মীরা।
তৃণমূলের মহিলা নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে ছোটো প্রোগ্ৰাম করবে তৃণমূল মহিলা কংগ্রেস। এই অনুষ্ঠানকে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে পঞ্চায়েত নির্বাচনের আগে। কেননা পঞ্চায়েত নির্বাচনকে এবার পাখির চোখ করেছে তারা। গতবার যে ভুল হয়েছিল, এবার সেই ভুল করলে হবে না।
এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এক হাত নেন চন্দ্রিমা। তিনি বলেন, উনি বিরোধী দলনেতা। আইনসভার সদস্য। কিন্তু আইনের কিছুই জানেন না। তিনি বলেন, যাঁদের নীতি নেই তাঁরা দুর্নীতির কথা বলেন। যেমন বলছেন এ রাজ্যের বিরোধীরা।












Click it and Unblock the Notifications