উপকূল অঞ্চলে ধেয়ে আসছে প্রবল বৃষ্টি! জেনে নিন বিস্তারিত
আগামী দু থেকে আড়াই ঘণ্টার মধ্যে কলকাতা, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস।
আগামী দু থেকে আড়াই ঘণ্টার মধ্যে কলকাতা, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে। এই নিম্নচাপ তৈরি হলে, সোমবার সকাল থেকে টানা বৃষ্টির সম্ভাবনা।

দিঘার উপকূলে রয়েছে নিম্নচাপ অক্ষরেখা। এছাড়াও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ তৈরির সম্ভাবনা উজ্জ্বল। সোমবার থেকে উপকূল অঞ্চলে প্রবল বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে।
আবহ দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, রবিবার বিকেলে কলকাতা, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। ইতিমধ্যেই কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি শুরু হয়েছে।
রবিবারের জন্য পূর্বাভাসে বলা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পং-এ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা থাকায় পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলে ১৩ থেকে ১৫ অগাস্টের মধ্যে সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা। মৎস্যজীবীদের মাছ ধরতে না যেতে বলা হয়েছে। একইসঙ্গে যাঁরা ইতিমধ্যেই সমুদ্রে গিয়েছেন, তাঁদের ১২ অগাস্ট রাতের মধ্যে ফেরত আসার জন্য বলা হয়েছে।












Click it and Unblock the Notifications