স্বামী বিবেকানন্দ শুরু করেছিলেন, এবারও বেলুড় মঠে মহা সমারোহে কুমারী পুজো
বেলুড় মঠে মহা ধুমধাম করে কুমারী পুজোর আয়োজন হয় এবারও। অষ্টমীর কুমারী পুজো দেখতে বহু সাধারণ মানুষ ভিড় জমিয়েছেন বেলুড় মঠে। সব নিয়মকানুন মেনে এই কুমারী পুজো চলছে।
স্বামী বিবেকানন্দ এই কুমারী পুজো শুরু করেছিলেন। সেই থেকেই এই পুজো চলে আসছে কালের নিয়মে। পাঁচ - সাত বছর বয়সী শিশু কন্যাকে কুমারী হিসেবে পুজো করা হয়। সেই রীতি এখনও একইভাবে চলছে৷

প্রথা মেনেই অষ্টমী তিথিতে আজ শুক্রবার সকালে বেলুড় মঠে কুমারী পুজো অনুষ্ঠিত হচ্ছে। এদিন সকালে বেলুড় মঠে প্রথমে ষোড়শ উপাচারে পুজো সম্পন্ন হয়। অষ্টমী বিহিত পুজো অনুষ্ঠিত হয়। এরপর ঘড়ির কাঁটায় ৯টার সময় শুরু হয় বেলুড় মঠের কুমারী পুজো।
কুমারী পুজো দেখতে মঠে হাজির হয়েছেন বহু মানুষ। স্বামী বিবেকানন্দ ১৯০১ সালে বেলুড় মঠে এই কুমারী পুজো শুরু করেছিলেন। সেই রীতি মেনেই বেলুড় মঠে চলছে কুমারী পুজো। বেলুড় মঠের কুমারী পুজো উপলক্ষ্যে এদিন সকাল থেকে ভিড় জমিয়েছেন বহু ভক্ত দর্শনার্থী।
১৯০১ সালে মা সারদা দেবীর উপস্থিতিতে এই কুমারী পুজোর আয়োজন করা হয়। স্বামী বিবেকানন্দ নয় জন বালিকাকে কুমারী হিসেবে পুজো করেছিলেন। সেই বছর থেকে কুমারী পুজো চলছে। বেলুড় মঠে সুরক্ষা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রসঙ্গত, বেলুড় মঠের কুমারী পুজো দেখার জন্য শুধু এই রাজ্যের নয়। বিদেশ থেকেও বহু মানুষের সমাগম হয় আজকের দিনে। ইন্টারনেটের মাধ্যমেও অনলাইনে এই পুজো দেখার আয়োজন করা হয়েছে৷
গতকাল বেলুড়মঠে পুজো দিতে যান বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, রাহুল সিনহা, অগ্নিমিত্রা পল সহ অন্যান্য রাজ্য বিজেপি নেতারা উপস্থিত ছিলেন।












Click it and Unblock the Notifications