Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

গঙ্গার ধারে অনেক বসার জায়গা আছে, ফের শুভেন্দুকে ইঙ্গিত করে খোঁচা কুণালের?

রাজ্যের বিরোধী দলনেতা কলকাতা হাইকোর্টে আবদার করছেন। গঙ্গার ধারে অনেক ফাঁকা জায়গা আছে। সেখানে বিজেপি নেতারা বসুন। নাম না করে শুভেন্দু অধিকারীকে এভাবেই খোঁচা দিলেন কুণাল ঘোষ।

এবারের লোকসভা নির্বাচনে বিজেপির ভরাডুবি হয়েছে। দলের কর্মী - সমর্থকদের কাছে এই বিজেপি নেতাদের অস্তিত্ব প্রশ্নের মুখে পড়েছে। সেই সব থেকে নজর ঘোরাতেই এইসব করা হচ্ছে। দাবি করলেন কুণাল।

কেন তৃণমূল আক্রমণ করতে যাবে? প্রশ্ন করলেন তৃণমূল নেতা। বিজেপির সঙ্গে বিজেপির বিবাদ হচ্ছে৷ কোথাও আবার বিজেপি, কংগ্রেস, সিপিএম হেরে যাওয়ার পর নিজেরাই গন্ডগোল পাকাচ্ছে৷ বিজেপির থেকে কিছু লোককে কলকাতায় এনে রাখা হয়েছে। তাদের এসি বাসে কলকাতা ঘোরানোর পরিকল্পনা করা হয়েছে। আরও একবার এই কটাক্ষ করলেন কুণাল।

কলকাতা হাইকোর্টে শুভেন্দু অধিকারীর আইনজীবী অবস্থান বিক্ষোভের জায়গার কথা বলেন। রাজভবন নয়, রাজ্য পুলিশের ডিজির অফিসের বাইরে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করা হবে। এই কথা জানানো হয়েছে। সেই বিষয়ে রাজ্যের মতামত জানতে চেয়েছেন বিচারপতি। এই বিষয়ে কুণাল কিছু বলতে চাননি। পুলিশ সেই বিষয়ে ঠিক করবে। জানান তিনি।

" গঙ্গার ধারে অনেক জায়গা আছে৷ গঙ্গার ধারে মন ভালো লাগবে। যাদের একটু বসাটসার ইচ্ছা, নাটক করার ইচ্ছা, গঙ্গার ধারে গিয়ে বসুন। ওদের নৌকা থাকবে। মাঝেমধ্যে নৌকা চড়তে পারবেন। ওই সব জায়গায় ওনারা যান।" বিজেপি নেতাদের কারোর নাম না নিয়ে কটাক্ষ করলেন কুণাল।

বিজেপিতে প্রকৃত ঘরছাড়া যদি কেউ থাকে, তিনি হলেন দিলীপ ঘোষ। সুকান্ত মজুমদারদের জন্য দিলীপ ঘোষকে মেদিনীপুর থেকে অন্য জায়গায় গিয়ে লড়তে হয়েছিল। বিজেপি নেতারা আসলেই নজর ঘোরাতে চাইছেন পরিস্থিতি থেকে। সেই কারণেই এইসব করছেন। তীব্র কটাক্ষ করলেন কুণাল৷

রাজ্যপাল বিজেপির হয়ে কাজ করছেন। রাজ্যপাল সিভি আনন্দ বোস বিজেপির গুডবুকে থাকতে চাইছেন। এই কথা বললেন কুণাল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+