একাধিক শিক্ষক সংগঠনের অবস্থান বিক্ষোভে ধুন্ধুমার কলকাতার রাজপথে

একাধিক শিক্ষক সংগঠনের অবস্থান বিক্ষোভে ধুন্ধুমার কলকাতার রাজপথে

পার্শ্বশিক্ষক-সহ একাধিক শিক্ষক সংগঠনের অবস্থান বিক্ষোভকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল কলকাতার রেড রোড চত্বরে। দুই পক্ষের তুমুল বচসায় আহত হলেন একাধিক পুলিশ কর্মী। ইতিমধ্যেই বেশ কয়েকজন শিক্ষকদের আটক করা হয়েছে। উত্তেজনা নিয়ন্ত্রণে আনতে নামাতে হয়েছে কমব্যাট ফোর্স ও র‍্যাফ। এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী।

একাধিক শিক্ষক সংগঠনের অবস্থান বিক্ষোভে ধুন্ধুমার কলকাতার রাজপথে

রবিবার ছুটির দিনেও আদালতে জরুরি ভিত্তিতে শুনানি হয়। সেই শুনানির ভিত্তিতে শহিদ মিনার চত্বরে অবস্থান বিক্ষোভ করার জন্য আদালতে অনুমতি পায় পার্শ্বশিক্ষকরা। তবে মিছিল ও নবান্ন অভিযানের অনুমতি দেয়নি আদালত।

শিক্ষক ঐক্যমঞ্চের ব্যানারে এদিন শহিদ মিনার চত্বরে আন্দোলন ও অবস্থান বিক্ষোভ শুরু করে একাধিক শিক্ষক সংগঠন।

জানা গিয়েছে, এদিন প্রাথমিকভাবে শান্তিপূর্ণভাবে অবস্থান শুরু হলেও মিছিল নবান্নের দিকে যাত্রা শুরু করতেই অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়। রেড রোড ধরে মিছিল নবান্নের দিকে এগোতে গেলে বাধা দেয় পুলিশ। এরপরই ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন পার্শ্বশিক্ষকেরা। দুই তরফে ধস্তাধস্তির জেরে আহত হন একাধিক পুলিশ কর্মী। এমনকি আন্দোলনকারীদের মধ্যেও কয়েকজন আহত হন। একজন মহিলা পার্শ্বশিক্ষকের শাড়িও প্রায় খুলে যায়। আঘাত পান ডিসি সাউথ নীলকণ্ঠ সুধীরকুমার।

আদালত অনুমতি না দিলেও নবান্ন পর্যন্ত অভিযানের দাবিতে অনড় রয়েছেন আন্দোলনকারীরা। মেয়ো ও রেড রোডের সংযোগ স্থলে বর্তমানে রাস্তার উপর অবস্থান দেখান। দফায় দফায় বচসা হয় পুলিশের সঙ্গে। বেশ কয়েকজন শিক্ষাকর্মীকে আটক করে ভ্যানে তুলেছে পুলিশ। দুজন আন্দোলনকারী অসুস্থ হয়ে পড়লে তাঁদের এসএসকেএম হাতপাতালে ভর্তি করা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+