নবী কাণ্ড নিয়ে প্রতিবাদে বুলডোজার দাওয়াইয়ের বার্তা তথাগতর, ভিতু বলে খোঁচা মমতা প্রশাসনকে
এমনিতেই তিনি নানা বিতর্কিত মন্তব্য করে থাকেন। কখনও দলের বিরুদ্ধেও কথা বলে দেন। ঠোঁটকাটা বললেও ভুল হবে না। তিনি বর্ষীয়ান বিজেপি নেতা তথাগত রায়। তিনি এবার নবী বিতর্ক নিয়ে মুখ খুললেন এবং উত্তরপ্রদেশ ও বাংলার তুলনা টেনে বেশি নম্বর দিলেন যোগীকে এবং বলেন যে 'যদি আমাদের এমন একজন মুখ্যমন্ত্রী থাকত তাহলে ভালো হত'।

উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের সরকার নবী বিতর্ক নিয়ে কারা প্রতিবাদ করছিল এবং সেখানে হিংসা ছড়িয়ে দিচ্ছিল বলে অভিযোগ উঠছিল তাদের আগে গ্রেপ্তার করে। তারপর প্রয়াগরাজে উত্তেজনা ছড়াবার জন্য যোগীর প্রশাসন যাকে মূল অভিযুক্ত বলে মনে করেছে সেই জাভেদ আহমেদের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে। তা নিয়ে এক সংবাদপত্র হেডলাইন করেছে যে 'বুলডোজারে জবাব দিলেন যোগী আদিত্যনাথ'। সেই খবরের ছবি পোস্ট করেছেন তথাগত রায়। এবার ঘটনা হল এই ঘটনাকেই আমাদের রাজ্যের নবী বিতর্কের ঘটনার সঙ্গে তুলনা করেছেন তথাগত এবং লিখেছেন আমাদের এমন একজন সাহসী মুখ্যমন্ত্রী থাকলে ভালো হতো। সোজা কথায় মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তার পুলিশ প্রশাসনকে এই ঘটনায় কটাক্ষ করেছেন। বলতে চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বা প্রশাসনের সাহস নেই।
কিন্তু এতে অন্যদিক থেকে দেখতে গেলে বিতর্কের উপাদান যথেষ্ট রয়েছে। তথাগতের পোস্ট অনুযায়ী কোথাও যদি কোনওরকম সমস্তার সৃষ্টি হয় তাকে কোনও কিছু না দেখে বুলডোজার দিয়ে উপড়ে ফেলে দেওয়া উচিৎ। দিল্লিতে হনুমান জয়ন্তীর সময়ের সংঘর্ষের ঘটনা নিয়ে এই বুলডোজার দিয়ে ঘর বাড়ি নির্বিচারে ভেঙে দেওয়া হয়েছিল। সুপ্রিম কোর্টের কোথাও শোনা হয়নি। কে দোষী না দোষী কিচ্ছু দেখা হয়নি। এক ধার থেকে একটি নির্দিষ্ট অঞ্ছলের বাড়ি ঘর ভেঙে ফেলা হয়। এ নিয়ে ব্যাপক বিতর্ক হয়েছিল। প্রশ্ন উঠেছিল এভাবে কী কোনও সমস্যার হাল করা যায় ? এতে সমস্যা বাড়ে বই কমে না। আর সেই বিতর্কিত বুলডোজার দাওয়াই বাংলায় প্রয়োগ করার কথা বলছেন তথাগত আর এতেই নাকি তার দাবি সরকারের সাহসিকতার পরিচয় মিলবে।
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে হাওড়ার গ্রামীণ অঞ্চলে নবী বিতর্কের প্রতিবাদ চড়মে পৌঁছায় এবং এর ফল টানা দু'দিন ধরে ভোগ করে সাধারণ মানুষ। জাতীয় সরক স্তব্ধ করে চলে প্রতিবাদ। জ্বালনো হয় টায়ার, দোকানের পর দোকান আগুন ধরিয়ে দেওয়া হয়। তা নিয়ে বিরোধীরা ছাড়াও অনেকেই একে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ব্যর্থতা বলে চিহ্নিত করেছেন। তবে কী বুলডোজারই দাওয়াই ? সেই প্রশ্ন থাকবে। তবে তথাগত রায়ের এটাই একদম সঠিক অস্ত্র।
-
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত












Click it and Unblock the Notifications