গানের মতো সৎ নন কবীর সুমন, অশ্লীল কবিতা প্রসঙ্গে মত প্রকাশ তসলিমার
গানের মতো সৎ নন কবীর সুমন, অশ্লীল কবিতা প্রসঙ্গে মত প্রকাশ তসলিমার
আবারও একবার সারা ফেসবুক উত্তাল হয়েছে বর্ষীয়ান গায়ক কবীর সুমনকে নিয়ে। এবার তা নিয়ে মুখ খুললেন বিতর্কিত সাহিত্যিক তসলিমা নাসরিন। তিনি সোশ্যাল মাধ্যমে গায়ক সুমনকে একদিক দিয়ে কটাক্ষ করেছেন , কিন্তু তাঁর গানের প্রশংসা করেছেন আর সেইটা তিনি পছন্দ করেন বলে জানিয়েছেন। তবে ওই বরাবরের নারীবাদী সাহিত্যিক সুমনের চরিত্রের উপর প্রশ্ন তুলতেও ছাড়েননি তসলিমা। তিনি আসলে বলতে চেয়েছেন কবীর সুমন তাঁর গানের মতো সৎ নন।

তিনি সোশ্যাল মাধ্যমে লিখেছেন , 'রোমান পোলান্সকি আমার প্রিয় পরিচালকদের মধ্যে অন্যতম। উডি অ্যালেনও। রোমান পোলান্সকি ১৪ বছর বয়সী একটি মেয়েকে ধর্ষণ করেছিলেন, সে কারণে তাঁর বিরুদ্ধে আমেরিকায় মামলা হয়েছে, তিনি পালিয়েছেন আমেরিকা থেকে। ও দেশে তাঁর আর যাওয়া চলবে না। উডি অ্যালেন তাঁর গার্ল ফ্রেন্ড অভিনেত্রী মিয়া ফারো'র অল্প বয়সী পালিতা কন্যাকে ঘর থেকে বের করে নিয়ে বিয়ে করেছেন। সে কারণে এত বড় পরিচালককে আমেরিকার লোকেরা আর পছন্দ করে না। আমি অভিযোগ করি এঁদের বিরুদ্ধে, কিন্তু এঁদের শিল্পকে আমি অস্বীকার করতে পারি না। এখনও এঁরা আমার প্রিয় পরিচালক।
সুনীল গঙ্গোপাধ্যায় মানুষ হিসেবে ধুরন্দর, প্রতিশোধপরায়ণ, এবং কামুক প্রকৃতির ছিলেন। তাঁর চরিত্রের সমালোচনা করি, কিন্তু তাঁর ভালো লেখাগুলোকে আমি ভালো বলি, তা না হলে অসততা হয়। কবীর সুমন যখন মৌলবাদিদের পক্ষে দাঁড়ান, শাসকের দোষের দিকে না তাকিয়ে তাঁর গুণগান করেন, বড় আহত হই। আমরা ভেবেই নিয়েছি বড় শিল্পী, বড় সাহিত্যিক, বড় দার্শনিক মানেই সৎ মানুষ, উদার মানুষ। তা কিন্তু সবসময় নয়। যদিও মানুষ কবীর সুমন তাঁর গানগুলোর মতো সৎ এবং সুন্দর নন, কিন্তু সুমনের গানগুলো এখনও আমার প্রিয়।'
এই সমস্যার সূত্রপাত কবীর সুমনের লেখা একটি কবিতা নিয়ে। সুমন তার সোশ্যাল হ্যান্ডেলে একটি কবিতা লেখেন। তিনি লেখেন, 'পূর্বা তোমার মনে আছে হয়তোবা, ফোনে কথা হতো সামনে আমরা বোবা, প্ল্যান প্রোগ্রাম ফোনেই চলত সব, এমনকি হয়ে গেল গেল কলরব, রেকর্ডিং করেছিলে নাকি সেই কল, ভাইরাল করে দেবে কি মদনজল -, শেষটা মিলিয়ে মিলিয়ে পুড়কি লেখা, পূর্বা তোমার চারহাতিটার শেখা, দুপুরবেলায় আমার বিছানা জুড়ে আমরা দুজন বেড়াতাম উড়ে উড়ে সেই ইতিহাস ভাইরাল হবে নাকি, পূর্বাপূর্ব খেলাটা এখনও বাকি, ফোনের যুগল স্বমেহন শিৎকার, রেকর্ডিং করে রাখাটাও দরকার, তারপরে তুমি ভাইরাল করে দিও। নীতি উপদেশ বেঁটেদের বরণীয়, এই তো সেদিন ফোন করেছিলে রাণী, কী হলো আবার তুমি জানো আমি জানি, বুড়ো হয়ে গেছি তাও ভালো পারি ওটা, আবার বলবে তোমারটা খুব মোটা, এই দ্যাখো পূর্ বায়ে এটা অশ্লীল, নববসন্তে আকাশটা দ্যাখো নীল।'
-
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের












Click it and Unblock the Notifications