অন্য কাননে মুকুল! ভিডিও প্রকাশ করে বিধানসভায় কৌশলী মুকুল রায়কে নিশানা শুভেন্দু অধিকারীর

অন্য কাননে মুকুল! ভিডিও প্রকাশ করে বিধানসভায় কৌশলী মুকুল রায়কে নিশানা শুভেন্দু অধিকারীর

বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন মুকুল রায় (Mukul Roy) বিজেপিতে (BJP) রয়েছে। যে কারণে মামলা পৌঁছয় সুপ্রিম কোর্টে (Supreme Court)। সর্বোচ্চ আদালত তা ফের পুনর্বিবেচনার নির্দেশ দেয়। সেই পরিস্থিতিতে মুকুল রায় তৃণমূল (Trinamool Congress) কার্যালয়ের উদ্বোধনে উপস্থিত। সেই ভিডিও শেয়ার করেছেন বিরোধী দলনেতা।

 মুকুল রায় কোন দিকে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা হয়নি

মুকুল রায় কোন দিকে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা হয়নি

২০২১-এর বিধানসভা নির্বাচনের ফল বের হয় ২ মে। কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে জয়লাভ করেন তৎকালীন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি মুকুল রায়। এরপর ১১ জুন তপশিয়ায় তৃণমূলের পার্টি অফিসে গিয়ে ঘাসফুল শিবিরে ফিরে যান। তাঁকে রাজ্যের পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করেন বিধানসভার অধ্যক্ষ। কিন্তু মুকুল রায় কোন দলে তা নিশ্চিত করতে চেয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী চিঠি দেন বিধানসভার অধ্যক্ষকে। সঙ্গে তাঁর তৃণমূলে যোগদানের ছবি, ভিডিও দেন। এরপর অধ্যক্ষ জানান মুকুল রায় বিজেপিতে রয়েছে। যা নিয়ে হাইকোর্টে মামলা হয়। যা সুপ্রিম কোর্ট পর্যন্ত যায়। সুপ্রিম কোর্ট থেকে তা ফের বিধানসভার অধ্যক্ষের কাছে পুনর্বিবেচনার জন্য পাঠানো হয়। এব্যাপারে নানা টালবাহানার পরে শুনানি এখনও শেষ হয়নি। কিন্তু মুকুল রায়ের অবস্থান নিয়ে বিধানসভায় অধ্যক্ষ তাঁর চূড়ান্ত অবস্থান এখনও জানাননি।

তৃণমূলের পার্টি অফিসের উদ্বোধনী অনুষ্ঠানে মুকুল রায়

তৃণমূলের পার্টি অফিসের উদ্বোধনী অনুষ্ঠানে মুকুল রায়

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুকুল রায়কে নিয়ে স্টিল ও ভিডিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় (যদিও এর সত্যতা যাচাই করেনি বেঙ্গলি ওয়ান ইন্ডিয়া)। সেখানে দেখা যাচ্ছে ইদের দিন ক্যানাল সাউথ রোডে তৃণমূলের পার্টি অফিসের উদ্বোধনী অনুষ্ঠানে দলের কর্মীদের সঙ্গে রয়েছেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক।

মুকুলকে নিশানা শুভেন্দুর

ছবির সঙ্গে ছন্দে মুকুল রায়কে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। সেখানে তিনি বলেছেন, আম্রকুঞ্জে ফাগুন মাসে, গাছে গাছে মুকুল আসে, সব মুকুল-ই কি ফল ধরায়? হওয়ার অল্প দোলায় ঝরে যায়। বইতে বইতে এ-কূল,ও-কূল, অন্য কাননে গিয়ে পড়ে মুকুল। পবিত্র ঈদের দিনে তৃণমূলের নতুন চকচকে দলীয় কার্যালয়ের উদ্বোধনে "বিধানসভায়" কৌশলী ও বাইরে তৃণমূলী নেতা শ্রী মুকুল রায়। (লেখা অপরিবর্তিত রাখা হয়েছে)

মুকুল রায় কোন দিকে

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন বিরোধী দলনেতা। সেখানে দেখা যাচ্ছে মুকুল রায় তৃণমূলের পার্টির অপিস থেকে বেরোচ্ছেন। দলের এক কর্মী মুকুল রায়ের পায়ে হাত দিয়ে প্রণাও করছেন। দীর্ঘদিন ধরেই প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছে মুকুল রায় কোন দিকে? মুকুল তুমি কার? এবার সেই প্রশ্নের উত্তর হিসেবে আরও এক প্রমাণ হাজির করলেন বিরোধী দলনেতা। এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+