Amit Shah: দিদির সময় শেষ! ধর্মতলায় ২০২৪-এর ভোটের দামামা বাজিয়ে ২০২৬-এর টার্গেট সেট অমিত শাহের

Amit Shah: ধর্মতলার সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে তীব্র আক্রমণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। তিনি এদিন বলেন, ২০২৬-এ রাজ্যে সরকার পরিবর্তন করতে হলে ২০২৪-এ মোদীকে জেতাতে হবে। অমিত শাহ এদিন দাবি করেন, বাংলায় পরবর্তী সরকার বিজেপিরই হবে।

অমিত শাহ এদিন মঞ্চে উঠেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে আশুতোষ মুখোপাধ্যায়, বিবেকানন্দের নাম নেন। তিনি রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে রাজনৈতিক সংঘর্ষ, দুর্নীতি, তুষ্টি ও সিন্ডিকেটের অভিযোগ করেন। এগুলি আটকানোরও ডাক দেন তিনি।

অমিত শাহ

ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে হওয়া সভা থেকে অমিত শাহ বলেন, রাজ্যে দিদির সময় শেষ। তিনি আরও বলেন, তিনি গুজরাত থেকে উঠে এসেছেন। কিন্তু গুজরাতের কোনও নেতা-মন্ত্রীর বাড়ি থেকে এত টাকা উদ্ধার করা যায়নি। অমিত শাহের মুখে এদিন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বিধানসভা থেকে সাসপেন্ড করা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন।

অমিত শাহ এদিন রাজ্যে ২০২৪-এর লোকসভা নির্বাচনের প্রচার শুরু করে দেন। তিনি বলেন, ২০২৬-এর রাজ্যে বিজেপির সরকার তৈরি করতে হলে ২০২৪-এ নরেন্দ্র মোদীকে যত বেশি সম্ভব আসন থেকে জেতাতে হবে।

অমিত শাহ বলেন, ২০২৬-এ রাজ্যে বিজেপির সরকার হবে। বিজেপি দুই-তৃতীয়াংশ গরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে বলে জানান তিনি। একইসঙ্গে বলেন, ২০১৪-এ দলের সভাপতি হিসেবে তিনি যখন কলকাতায় এসেছিলেন, সেই সময় বিজেপির আসন শূন্য ছিল। তারপর বিজেপির আসন বেড়েছে। ২০২১-এর নির্বাচনে বিজেপি পেয়েছে ৭৭টি আসন।

তৃণমূল সরকারকে কটাক্ষ করতে গিয়ে অমিত শাহ বলেন, মোদীর শাসনে এগিয়ে দেশ, পিছিয়ে বাংলা। দেশের মধ্যে সব থেকে বেশি রাজনৈতিক হিংসার ঘটনা এই বাংলাতেই। তিনি অভিযোগ করেন, ২১২ জন বিজেপি কর্মীকে রাজ্যে হত্যা করা হয়েছে। পরিসংখ্যান দিয়ে অমিত শাহ বলেন ইউপিএ টু সরকারের থেকে মোদী সরকার কয়েকগুণ টাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে দিয়েছে।

অমিত শাহের মুখে উঠে এসেছিল রামমন্দিরের কথাও। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে উঠে এসেছে সিএএ-র কথাও। তিনি বলেছেন, সিএএ আইনে পরিণত হয়েছে। কেউ বাধা দিতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেছেন, ক্ষমতা থাকলে পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডল এবং জ্যোতিপ্রিয় মল্লিকদের সাসপেন্ড করুন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+