তপন দত্ত হত্যা মামলায় নিম্ন আদালতের রায় খারিজ
হাওড়ার বালির জলাভূমি বাঁচাও কমিটির নেতা তথা তৃণমূল নেতা তপন দত্ত খুনের মামলায় নিম্ন আদালতের রায় খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট।
কলকাতা, ১০ এপ্রিল : হাওড়ার বালির জলাভূমি বাঁচাও কমিটির নেতা তথা তৃণমূল নেতা তপন দত্ত খুনের মামলায় নিম্ন আদালতের রায় খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। নিম্ন আদালত তপন দত্ত হত্যাকাণ্ডে অভিযুক্ত ১৩ জনকে বেকসুর খালাস করে দেয়। সোমবার সেই রায় খারিজ করে দেয় হাইকোর্ট। পুনরায় অভিযুক্তদের বিরুদ্ধে ট্রায়াল শুরু করার নির্দেশ দিয়েছেন বিচারক। এই ঘটনায় প্রবল চাপে হাওড়া তৃণমূল কংগ্রেসের 'প্রভাবশালী' নেতারা।
এদিন হাইকোর্ট নিম্ন আদালতের রায় খারিজ করে দেওয়ার পর সুবিচারের আশায় এতদিন দ্বারে দ্বারে ঘোরা তপন-জায়া প্রতিমা দত্তের মুখে যুদ্ধজয়ের আনন্দ। সেই আনন্দে তাঁর চোখে জল এসে যায়। তিনি বলেন, স্বামীর খুনিদের শাস্তির দাবিতে আদালেতর দ্বারস্থ হয়ে তাঁকে কম হেনস্থার মুখে পড়তে হয়নি। বিচারব্যবস্থার উপর সম্পূর্ণ আস্থাই চলে গিয়েছিল তাঁর। তবে এদিন কলকাতা হাইকোর্টের রায়ের পর তিনি ফের সুবিচার পাবেন বলে বিশ্বাস করতে শুরু করেছেন।

উল্লেখ্য, ২০১১ সালের ৬ মে রাতে রাস্তার উপর নৃসংসভাবে গুলি করে খুন করা হয়েছিল তপন দত্তকে। এই ঘটনায় নাম জড়ায় তৃণমূল নেতা-কর্মীসহ ১৩ জনের। স্বামীর খুনের তদন্তে নিরপেক্ষতার অভাব রয়েছে বলে অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রতিমাদেবী। সিবিআই তদন্তের দাবি করেছিলেন। সিবিআই তদন্ত পাননি প্রতিমাদেবী।
এরই মধ্যে নিম্ন আদালতে ১৩ জন অভিযুক্তকে বেকসুর খালাস করে দিয়েছে। প্রতিমাদেবী এরপর হাইকোর্টে নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে অভিযোগ করেন। প্রতিমাদেবী এই ঘটনায় মন্ত্রী তথা হাওড়া জেলা তৃণমূল সভাপতি অরূপ রায়ের দিকে অভিযোগের আঙুল তোলেন।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications