স্ত্রী-বোন-মায়েদের ক্ষতি করছে মমতার সরকার! তিন মুলতুবি প্রস্তাব নিয়ে আলোচনা না হওয়া নিয়ে বিস্ফোরক শুভেন্দু

বিধানসভায় বিজেপি (BJP) সদস্যরা এদিন তিনটি মুলতুবি প্রস্তাব আনে। পেট্রোল ও ডিজেলের দাম কমানোর দাবি, মদের দাম কমানোর বিরোধিতা এবং ওবিসির সংরক্ষণের নিয়ম না মানার অভিযোগ করে মুলতুবি প্রস্তাব আনা হয়। বিরোধী দলনেতা শ

বিধানসভায় বিজেপি (BJP) সদস্যরা এদিন তিনটি মুলতুবি প্রস্তাব আনে। পেট্রোল ও ডিজেলের দাম কমানোর দাবি, মদের দাম কমানোর বিরোধিতা এবং ওবিসির সংরক্ষণের নিয়ম না মানার অভিযোগ করে মুলতুবি প্রস্তাব আনা হয়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, জনস্বার্থে এইসব গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে দেয়নি তৃণমূল (Trinamool Congress) সরকার। এমনকী সরকার পক্ষের তাপস রায় উদয়ন গুহের মতো সদস্যরা বিরোধীদের কথা না বলতে দেওয়ার হুঁশিয়ারি দেন বলে অভিযোগ করেছেন তিনি।

মদের দাম কমিয়ে বিপথে চালিত করছে

মদের দাম কমিয়ে বিপথে চালিত করছে

শুভেন্দু অধিকারী এদিন বিধানসভার বাইরে এসে বলেন, এদিন দলের মহিলা বিধায়করা মুলতুবি প্রস্তাবে মদের দাম কমানোর বিরোধিতা করেন। সেখানে তাঁরা অভিযোগ করেছেন সরকার যুব সমাজকে বিপথে চালিত করছে। কেন মদের দাম ৩০ শতাংশ কমালো হল এবং ২৮ টাকা দামের নতুন ব্র্যান্ড চালু করল, সেই উত্তর দাবি করেন বিজেপির মহিলা সদস্যরা। তিনি বলেন, মদ খেলে বাড়ির স্ত্রী, বোন আর মায়েরা ক্ষতিগ্রস্ত হয়। আফগারি মন্ত্রীর কাছে উত্তর চাওয়া হলেও, তা দেওয়া হয়নি বলে অভিযোগ করেন বিরোধী দলনেতা।

বিধানসভায় পেট্রোল ও ডিজেলের দাম কমানোর দাবি

বিধানসভায় পেট্রোল ও ডিজেলের দাম কমানোর দাবি

শুভেন্দু অধিকারী বলেছেন, কেন্দ্র পেট্রোল ও ডিজেলের ওপর থেকে শুল্ক কমানোর পরে বিজেপি শাসিত রাজ্য এবং কংগ্রেস শাসিত রাজ্যগুলি সেই সেই রাজ্যের শুল্কও কমিয়েছে। এই রাজ্যও তা করুন। এব্যাপারে উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথের সরকার পেট্রোল ও ডিজেলে লিটার পিছু ১২ টাকা করে কমিয়েছে। সেই কথা উল্লেখ করে শুভেন্দু অধিকারী তাঁকে অনুসরণ করতে বলেন। পাশাপাশি তিনি অভিযোগ করেন রাজ্য সরকার গ্যাসের সিলিন্ডার পিছু ২৯১ টাকা করে ট্যাক্স নিচ্ছে। এব্যাপারে সিলিন্ডার পিছু ১০০ টাকা করে কমানোর দাবি করেন তিনি।

কোনও হিন্দু ওবিসিকে চাকরি দিচ্ছে না মমতার সরকার

কোনও হিন্দু ওবিসিকে চাকরি দিচ্ছে না মমতার সরকার

এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভার বাইরে বিজেপি বিধায়কদের বিক্ষোভে অভিযোগ করেন, রাজ্যে এখন দুকোটি বেকার। তিনি অভিযোগ করেন, মন্ডল কমিশন যাঁদের সুপারিশ করেছিল তাঁদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি দিচ্ছেন না। তাঁর অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় একটি নির্দিষ্ট সম্প্রদায়কে তোষণ করতে ওবিসির আওতায় এনেছেন এবং তাঁদেরকে ওবিসি এ-তে অন্তর্ভুক্ত করা হয়েছে। শুভেন্দু অধিকারী বলেছেন, সম্প্রতি কলকাতা পুলিশে ৫০ জন সার্জেন্টের মধ্যে ৪৮ জনই এই সম্প্রদায়ের। কিন্তু ওবিসি বি-রা চাকরি পাচ্ছেন না।

রাজ্যে চালু হয়নি ইডব্লুএস সংরক্ষণ

রাজ্যে চালু হয়নি ইডব্লুএস সংরক্ষণ

শুভেন্দু অধিকারী বলেছেন, প্রধানমন্ত্রী মোদী ভারতের সব জায়গায় উচ্চ সম্প্রদায়ের অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়াদের জন্য ইডব্লুএস-এ ১০ শতাংশ কোটা চালু করেছেন। তিনি অভিযোগ করেছেন, রাজ্য বিধানসভায় ২০১৯ সালে এটা পাশ করা হলেও, এই রাজ্যে তা চালু করা হয়নি। এছাড়াও ২০১৪ সাল থেকে এসএসসির নিয়োগ হয়নি। এছাড়াও আপার প্রাইমারি ও প্রাইমারির কেলেঙ্কারি রয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+