Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সুনীতাকে ভারতরত্ন দেওয়ার দাবি, স্পেস সায়েন্স নিয়ে পড়াশোনা মমতার! 'উইলিয়ামসকে চাওলা বলেছেন,' খোঁচা শুভেন্দুর

Mamata Vs Suvendu: মহাকাশ থেকে ৯ মাস পর ফিরেছেন ভারতীয় বংশোদ্ভূত নাসার নভশ্চর সুনীতা উইলিয়ামস। তারপর থেকেই শুভেচ্ছার জোয়ারে ভাসছেন তিনি। বুধবার সুনীতাকে অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। আর এবার সুনীতাকে ভারতরত্ন সম্মান দেওয়ার দাবি তুললেন মমতা। একইসঙ্গে বললেন, মহাকাশ বিজ্ঞান নিয়ে পড়াশোনাও করছেন তিনি।

এদিন বিধানসভায় হাজির হয়ে মমতা বলেন, "এই যে শারীরিক দুর্যোগ গেছে, তাদের প্রত্যেককে এবং রেসকিউ টিমকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। কল্পনা চাওলাও গেছিল। ফিরতে পারেনি। স্পেস সাইন্স নিয়ে আমার পড়াশোনা আছে। আমরা দেখি প্লেন খারাপ হলে ফিরে আসে। এই মহাকাশ যানেরও কিছু গোলমাল হয়েছিল বলে শুনেছি। এটায় আসলে অগ্নিকাণ্ড হত। কল্পনা চাওলাদের যেটা হয়। সেই জন্য এতগুলো মাস তাদের আটকে থাকতে হয়।"

SUNITA MAMATA

মমতা বলেন, "রেসকিউ যাতে ভাল করে কাজ করতে পারেন তাই মহাসম্মান জানাচ্ছি। সুনীতা ভারতের মেয়ে। তাঁকে ভারতরত্ন দেওয়ার আবেদন জানাচ্ছি কেন্দ্রীয় সরকারকে।" এর আগে এক্স হ্যান্ডেলেও সুনীতা উইলিয়ামসকে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পোস্টে তিনি লেখেন, "সুনীতা উইলিয়ামস ও বাকি নভশ্চরদের স্বাগত। ভারতের মেয়ে আমাদের কাছে আবার ফিরে এসেছে। সুনীতা-সহ সকলের জন্য খুশি। উদ্ধারকারী দলকেও অভিনন্দন।"

Take a Poll

এদিকে সাসপেনশন শেষ হতে এদিন বিধানসভায় হাজির ছিলেন শুভেন্দু অধিকারীও। মমতাকে তাঁর কটাক্ষ, "সুনীতা উইলিয়ামসের নাম বদল করে সুনীতা চাওলা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাকেশ রোশনকে চাঁদে পাঠানোর পর এবার সুনীতা চাওলা বলেছেন। বিধানসভায় সুনীতা চাওলা বলেছেন। গুজরাটি হঠাও চালাচ্ছেন মমতা। পদবীই বদলে দিয়েছেন। কিচ্ছু জানেন না মুখ্যমন্ত্রী। বাঙালি হিসেবে লজ্জিত। মুখ্যমন্ত্রী আগে ক্ষমা চান।"

প্রসঙ্গত, বুধবার ভারতীয় সময় ভোর ৩টে ২৭ মিনিটে মহাকাশ থেকে পৃথিবীতে ফিরেছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নভশ্চর সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোর। ইলন মাস্কের সংস্থা স্পেস এক্সের ক্রু-৯ ড্রাগন ক্যাপসুল মহাকাশযানে আনা হয়েছে দুই নভশ্চরকে। আমেরিকার ফ্লোরিডা উপকূলে সম্পন্ন হয়েছে স্প্ল্যাশডাউন প্রক্রিয়া। দুই নভশ্চরের ফিরে আসায় খুশির হাওয়া বিশ্বজুড়ে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+