কলকাতায় সাইকেল লেন নিয়ে কেএমডিএ-তে রিপোর্ট! ৬ টি রুটের উল্লেখ

কলকাতায় সাইকেল লেন করা নিয়ে রিপোর্ট জমা পড়ল কেএমডিএ-তে। সেখানে সারা কলকাতা জুড়ে ছটি রুটের কথা উল্লেখ করা হয়েছে। করোনা সংক্রমণ হওয়ার পরেই আনলক অধ্যায়ে কলকাতায় সাইকেলের ব্যবহার বেড়ে যাওয়ায় এই সাইক

কলকাতায় সাইকেল লেন করা নিয়ে রিপোর্ট জমা পড়ল কেএমডিএ-তে। সেখানে সারা কলকাতা জুড়ে ছটি রুটের কথা উল্লেখ করা হয়েছে। করোনা সংক্রমণ হওয়ার পরেই আনলক অধ্যায়ে কলকাতায় সাইকেলের ব্যবহার বেড়ে যাওয়ায় এই সাইকেল বে-র চিন্তা। কেননা যে হারে কলকাতায় সাইকেল বেড়েছে, সেইভাবে কোনও সাইকেল বে নেই কলকাতায়।

কেএমডিএ-তে রিপোর্ট জমা

কেএমডিএ-তে রিপোর্ট জমা

শহরে সাইকেল বে করা নিয়ে রিপোর্ট জমা পড়েছে কেএমডিএ-তে। পুরনো এই শহরে সাইকের চালানোর জন্য আলাদা রাস্তা নেই। সাইকেলের জন্য আলাদা লেন তৈরি করতে হলে বর্তমান রাস্তা থেকে অন্তত ২ শতাংশ জায়গা বাদ দিতে হবে।

ছটি রুট বাছাই

ছটি রুট বাছাই

দিল্লির এক সংস্থাকে সাইকেল বে-র জন্য রিপোর্ট তৈরি করার দায়িত্ব দেওয়া হয়েছিল। তারা রিপোর্ট জমা দিয়েছে। সেই রিপোর্টে ছটি রুটের কথা উল্লেখ করা হয়েছে। সেগুলি হল, বেহালা থেকে এসপ্ল্যানেড, এসপ্যানেড থেকে সল্টলেক, এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ, হাওড়া থেকে এসপ্ল্যানেড, বেহালা থেকে সেক্টর ফাইভ এবং খিদিরপুর থেকে হাওড়া।

যুক্তি সঙ্গত ভাবনায় নগরোন্নয়ন দফতর

যুক্তি সঙ্গত ভাবনায় নগরোন্নয়ন দফতর

দেশের অন্য শহরের থেকে কলকাতায় রাস্তার পরিমাণ কম। গাড়ির চাপ বেশি। সেই অবস্থা থেকে এর মধ্যে সাইকেল লেন বানানো কতটা যুক্তি সঙ্গত হবে, তা নিয়ে ভাবছে নগরোন্নয়ন দফতর।

নিউটাউনে কাঠামো প্রস্তুত

নিউটাউনে কাঠামো প্রস্তুত

কলকাতার অন্য কোথাও সাইকেল বে না থাকলেও নিউটাউনে এর কাঠামো প্রস্তুত। রাজ্যের পুরমন্ত্রী এসম্পর্কে জানিয়েছেন, নিউটাউনের কথা সরকার আগেই চিন্তা করেছেন। সেখানে কাঠামো তৈরি আছে। ফলে সেখানে সরকারের কাজ করতে সুবিধা হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+