সাত সকালে মেট্রোয় ঝাঁপ, অবাক রক্ষা কলকাতায় বেড়াতে আসা অসমের যুবকের
মেট্রোয় ঝাঁপ দিয়েও আশ্বর্যজনকভাবে বেঁচে গেলেন এক যুবক। মেট্রোর তলায় চার মিনিট পড়ে থেকেও প্রায় কিছুই হল না আত্মহত্যার চেষ্টা করা যুবকের।
কলকাতা, ১৮ মার্চ : মেট্রোয় ঝাঁপ দিয়েও আশ্বর্যজনকভাবে বেঁচে গেলেন এক যুবক। মেট্রোর তলায় চার মিনিট পড়ে থেকেও প্রায় কিছুই হল না আত্মহত্যার চেষ্টা করা যুবকের। বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করে তাঁকে রেল ট্র্যাক থেকে তুলে আনার পর চেয়ারে বসিয়ে দিতেই, রেলকর্মীদের হাত ছাড়িয়ে ছুট দিলেন তিনি।
শনিবার সকালে কালীঘাট মেট্রো স্টেশনের সামনে ঘটে এই ঘটনা। আত্মহত্যার চেষ্টা করা ওই যুবকের নাম অসীম দাস। অসম থেকে বেড়াতে এসেছিলেন কলকাতায়। সাত সকালেই কেন তিনি মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তা স্পষ্ট নয় তদন্তকারীদের কাছে।

এদিন সকাল ৮টা ২০ মিনিট নাগাদ দমদমগামী চলন্ত মেট্রোর সামনে ঝাঁপ দেন অসীম দাস নামের ওই যুবক। তার উপর দিয়ে চলে ট্রেনের একটি কামরা। প্রায় চার মিনিট মেট্রোর তলায় পড়ে থাকেন যুবক। টানটান উত্তেজনার মধ্যে মেট্রোর তলা থেকে তাঁকে যখন বের করা হয়, একেবারেই সুস্থ তিনি। সামান্য চোট লেগেছে পড়ে। ওইটুকুই যা, তাছাড়া সম্পূর্ণ সুস্থ।
আশ্চর্যজনকভাবে বেঁচে যাওয়া যুবককে রেল ট্র্যাক থেকে তুলে এনে চেয়ারে বসিয়ে দিয়েছিলেন আরপিএম কর্মীরা। তারপরই ঘটে বিপত্তি। জওয়ানদের হাত ছাড়িয়ে পালিয়ে যান অসীম। ফলে জানা যায়নি কেন এই আত্মহত্যার চেষ্টা। আপ লাইনে ট্রেন চলাচল বিঘ্ন ঘটে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications