সারদা মামলায় রাজীব কুমারের জবাব তলব! প্রয়োজনে নিষেধাজ্ঞা প্রত্যাহার, জানাল সর্বোচ্চ আদালত

সারদা মামলায় রাজীব কুমারের জবাব তলব করল সর্বোচ্চ আদালত। সাতদিনের মধ্যে এই জবাব দিতে বলা হয়েছে।

সারদা মামলায় রাজীব কুমারের জবাব তলব করল সর্বোচ্চ আদালত। সাতদিনের মধ্যে এই জবাব দিতে বলা হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, প্রধান বিচারপতি জানিয়েছেন, প্রয়োজনে রাজীব কুমার গ্রেফতারের ওপর যে নিষেধাজ্ঞা রয়েছে তা প্রত্যাহার করে নেওয়া হবে। এই মামলার পরবর্তী শুনানি হবে পরের সোমবার।

সারদা মামলায় রাজীব কুমারের জবাব তলব! প্রয়োজনে নিষেধাজ্ঞা প্রত্যাহার, জানাল সর্বোচ্চ আদালত

কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের বিরুদ্ধে সাক্ষীদের প্রভাবিত করার গুরুতর অভিযোগ এনেছিল সিবিআই। । সূত্রের খবর অনুযায়ী, সেই অভিযোগেই
তাঁকে নিজেদের হেফাজতে পেতে সুপ্রিম কোর্টে আবেদন করে সিবিআই। এদিন ছিল সেই আবেদনের শুনানি।

এর আগে সুপ্রিম কোর্টের নির্দেশ দিয়েছিল, রাজীব কুমারকে গ্রেফতার করতে পারবে না সিবিআই। রাজীব কুমারকে তদন্তে সহযোগিতার নির্দেশও দিয়েছিল আদালত।
সূত্রের খবর অনুযায়ী, রাজীব কুমারের বিরুদ্ধে সাক্ষীদের প্রভাবিত করার গুরুতর অভিযোগ এনে, সুপ্রিম কোর্টের সেই নির্দেশ প্রত্যাহারের আবেদন করেছে সিবিআই।

সারদা তদন্তে সিট গঠন করেছিল রাজ্য সরকার। সেই সিটের প্রধান ছিলেন রাজীব কুমার। তাঁর বিরুদ্ধে তদন্তের তথ্যপ্রমাণ নষ্টের অভিযোগ করে সিবিআই। ৩ ফেব্রুয়ারি
সারদা তদন্তে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে সরকারি বাসভবনে গিয়েছিল সিবিআই। তারপরই তোলপাড় শুরু হয়ে যায় রাজনীতিতে। পথে নামেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সুপ্রিম কোর্টের নির্দেশে পরবর্তী সময়ে ৮ দিন ধরে শিলং-এ জেরা করা হয় রাজীব কুমারকে। জিজ্ঞাসাবাদের পর শীর্ষ আদালতে রিপোর্ট জমা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+