Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সর্বোচ্চ আদালতে সারদা মামলা! প্রতারিতদের আবেদন খারিজ

সর্বোচ্চ আদালতের নজরদারিতে সারদা চিটফান্ড তদন্তের আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট।

সর্বোচ্চ আদালতের নজরদারিতে সারদা চিটফান্ড তদন্তের আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। এদিন আবেদন খারিজ করেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর
নেতৃত্বাধীন বেঞ্জ। বেশ কয়েকজন আমানতকারী সর্বোচ্চ আদালতের নজরদারিতে সারদা চিটফান্ড তদন্তের আবেদন করেছিলেন।

 সারদা নিয়ে সর্বোচ্চ আদালত! প্রতারিতদের আবেদন খারিজ

সূত্রের খবর অনুযায়ী প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এদিন বলেন, সিবিআই চিটফান্ড দুর্নীতির তদন্ত করুক। একইসঙ্গে আদালতে রিপোর্ট পাঠাতে থাকুক। তবে সর্বোচ্চ আদালতের নজরদারিতে তদন্ত নয় বলেই জানিয়ে দেন প্রধান বিচারপতি।

২০১৫ সালে সিবিআইকে সারদা তদন্তের ভার দেয় সুপ্রিম কোর্ট। সেই সময় সর্বোচ্চ আদালত জানিয়েছিল, আদালতের নজরদারিতেই তদন্ত হবে।

সারদা তদন্তে প্রথমে সিট গঠন করেছিল রাজ্য সরকার। সেই সিটের শীর্ষে ছিলেন বর্তমানে কলকাতার পুলিশ সুপার রাজীব কুমার। সারদা তদন্ত নিয়ে সিট এবং সিবিআই পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করেছিল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+