আশুতোষের মেধা তালিকায় সানি লিওনির নাম! কৌতুকপূর্ন টুইট অভিনেত্রীর, হাসির রোল নেটপাড়ায়
আশুতোষের মেধা তালিকায় সানি লিওনির নাম! কৌতুকপূর্ন টুইট অভিনেত্রীর, হাসির রোল নেটপাড়ায়
আশুতোষ কলেজের মেধা তালিকায় সানি লিওনির নাম নিয়ে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বেস্ট অফ ফোর-এ ৪০০-র মধ্যে ৪০০ পেয়েছেন। মেধাতালিকার একেবারে প্রথম নামটি তাঁর। এবার তা নিয়েই টুইটারে কৌতুকপূর্ন টুইটও করেছেন সানি। যা নিয়েই হাসির রোল নেটিজেন মহলে।

বর্তমানে বৃহস্পতিবার আশুতোষ কলেজে স্নাতক স্তরের প্রথম বর্ষের জেনারেল ক্যাটেগরির ভর্তির ইংরেজির যে মেধা তালিকা প্রকাশিত হয়েছে তাতে দেখা যাচ্ছে শীর্ষে রয়েছেন সানি লিওনি। পাশাপাশি কম্পিউটার সায়েন্সের মেধা তালিকাতেও রয়েছে অদ্ভুত সব ত্রুটি। এফিকে এর আগেও এই ধরণের ভুল এ রাজ্যের অন্য শিক্ষা প্রতিষ্ঠানে চোখে পড়েছে।
তবে এই ঘটনা প্রকাশ্যে হাসার পর বেশ কৌতুকপূর্ন টুইট করতে দেখা যায় সানি লিওনিকে। যা নিয়েই মজেছে নেটিজেন মহল। শুক্রবার এই নিয়ে মজার ছলে টুইট করলেন সানি লিওনি। লিখলেন, 'পরের সেমিস্টারে কলেজে দেখা হবে। আশা করি তোমরা আমারই ক্লাসে!' পাশাপাশি গোটা ঘটনা নিয়ে প্রাথমিক ভাবে কর্তৃপক্ষ মুখে কুলুপ আটলেও পরে অবশ্য ভুল স্বীকার করা হয়।












Click it and Unblock the Notifications