পঞ্চায়েত নির্বাচনে মৃত ও আহতদের ক্ষতিপূরণ মামলা! রাজ্যের সাহায্য একতৃতীয়াংশকে, হলফনামা তলব আদালতের
পঞ্চায়েত নির্বাচন নিয়ে আদালত অবমাননার মামলায়, মৃত ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ নিয়ে রাজ্যের হলফনামা তলব করল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। প্রসঙ্গত, পঞ্চায়েতে মৃত ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি করে মামলা করেন অধীর চৌধুরী, সংগ্রামী যৌথ মঞ্চ, সরকারি কর্মচারী পরিষদ, শুভেন্দু অধিকারী, প্রিয়াঙ্কা টিবরেওয়াল সহ একাধিক পক্ষ।
মামলাকারী অধীর চৌধুরীর আবেদন, যাঁরা পঞ্চায়েত নির্বাচনে মারা গিয়েছেন, তাঁদের নামও দিতে হবে। মৃতের কোনও পরিবার যাঁরা হোমগার্ডের চাকরি পেয়েছেন এবং যে সমস্ত পরিবার দু লক্ষ টাকা পেয়েছেন তাঁদের সবার নাম সহ যাবতীয় তথ্য দিতে হলফনামা আকারে দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে হলফনামা দিতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়াও মামলায় অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনের সময়, নির্বাচনের দিন এবং তার পরে হিংসার ঘটনায় ৫৪ জনের মৃত্যু হয়েছে। ১৪ জুলাই রাজ্য সরকারের তরফে জানানো হয়, পঞ্চায়েত নির্বাচনে মৃতদের ২ লক্ষ টাকা করে দেওয়া হবে এবং হোমগার্ডের চাকরি পাবেন একজন। কিন্তু সবার ক্ষেত্রে এই নির্দেশ কার্যকর হয়নি। মামলাকারীর দাবি, মাত্র ১৭ জন সেই চাকরি পেয়েছেন।
বাকিদের কী হল, তা নিয়ে প্রশ্ন তোলেন মামলাকারী। এনিয়ে সংশ্লিষ্ট জেলার জেলাশাসককে রিপোর্ট দিতে হবে। কারণ কোন কোন পরিবার যারা এই টাকা ও হোমগার্ডের চাকরি পেয়েছেন সেটা স্পষ্ট নয়। অনেক আহতরা কোনও ক্ষতিপূরণ পায়নি বলেও অভিযোগ উঠেছে।
-
প্রচার ঘিরে রণক্ষেত্র বাসন্তী! বিজেপি কর্মীদের উপর আক্রমণ, আহত পুলিশকর্মীরাও, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আটক ৮ -
থামছে না সংঘর্ষ! আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে চাপা পড়ে মৃত্যু, যুদ্ধের বলি আরও এক ভারতীয় -
আজ থেকেই ফের বদলাবে আবহাওয়া, ঝড় বৃষ্টির সতর্কতায় দক্ষিণবঙ্গের একাধিক জেলা -
ভারতের জ্বালানি নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ, কী জানাল কেন্দ্র -
নির্বাচন ঘিরে নয়া পদক্ষেপ! একসাথে ২৩ রিটার্নিং অফিসার বদল, ভবানীপুর ইস্যুতে সরব তৃণমূল -
বিবাহিত পুরুষের লিভ-ইন সম্পর্ক কোনও অপরাধ নয়, কোন প্রেক্ষিতে এই পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের? -
যুদ্ধের আবহে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক মোদীর, ভোটমুখী রাজ্যগুলির মুখ্য সচিবদের নিয়ে হবে আলোচনা -
চরম বিভ্রান্তি! ১৩ লাখ, ৮ লাখ নাকি ১৪ লাখ? ভোটার তালিকা নিয়ে ধোঁয়াশা চরমে, নীরব নির্বাচন কমিশন -
বীরভূমে মঞ্চে তোপ মমতার, ভোটাধিকার নিয়ে কড়া বার্তা বিজেপিকে -
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
পাকিস্তানের মত 'দালাল দেশ' ভারত নয়, ইরান-আমেরিকা সংঘর্ষে মধ্যস্থতা নিয়ে কড়া সমালোচনা জয়শঙ্করের -
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ










Click it and Unblock the Notifications