Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মমতার হিংসাত্মক, দেশবিরোধী মন্তব্য! অমিত শাহকে চিঠি সুকান্তর, অভিষেকের গ্রেফতারি দাবি

Sukanta On Mamata: মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে বদলার কথা! হিংসাত্মক কার্যকলাপকে ইন্ধন জুগিয়ে দেশবিরোধী মন্তব্য করছেন বাংলার মুখ্যমন্ত্রী। দাবি সুকান্ত মজুমদার।

আজ মেয়ো রোডে ছাত্র সমাবেশের মঞ্চ থেকে মমতার বক্তব্যের উল্লেখ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিলেন বিজেপি রাজ্য সভাপতি। অবিলম্বে আইনশৃঙ্খলার উন্নতি ঘটাতে প্রয়োজনীয় পদক্ষেপের আর্জিও জানালেন।

Sukanta On Mamata

সুকান্ত এদিন সাংবাদিক বৈঠকে বলেন, মুখ্যমন্ত্রী হুমকি দিচ্ছেন প্রকারান্তরে। বাংলার মানুষকে মারা, পেটানোর কথা বলে হিংসা ছড়াচ্ছেন। এই প্রথম মুখ্যমন্ত্রী হয়ে বাংলার মানুষকে অত্যাচারের কথা বলছেন তিনি। মানুষ গণতান্ত্রিকভাবেই সব জবাব দেবে।

সুকান্তর কথায়, মুখ্যমন্ত্রী বলছেন বাংলা জ্বললে অসম, বিহার, ওডিশা, ঝাড়খণ্ড, দিল্লি জ্বলবে। এ তো দেশবিরোধী কথা। এটা তো বাংলাদেশের জামাতের ভাষা। কেন্দ্রীয় এজেন্সি যারা ভারতের নিরাপত্তা দেখেন তাদের অনুরোধ করব মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে নজর রাখুন। উনি কার সঙ্গে, কোন বিদেশি শক্তির সঙ্গে বৈঠক করছেন সেটা খেয়াল করুন।

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে সুকান্ত বলেন, গত পাঁচ বছরে একটাও প্রাইভেট বিল আনেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রাইভেট মেম্বার বিলে কিছু হয় না। কিন্তু প্রশ্ন কেন কামদুনি কাণ্ডে ফাঁসি হলো না? ফাস্ট ট্র্যাক কোর্টে কেন কেস উঠছে না? দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়। চ্যালেঞ্জ করে বলছি, ফাস্ট ট্র্যাক কোর্ট কেন তৈরি হয়নি রাজ্যে, উত্তর কেন দিতে পারছে না রাজ্য সরকার?

অভিষেক ধর্ষণ-বিরোধী আইনের দাবিতে আন্দোলন দিল্লি নিয়ে যাওয়া প্রসঙ্গে সুকান্ত বলেন, দিল্লি যাওয়ার শখ হয়েছে। সিবিআই, ইডিকে বলবো ওঁকে জলদি দিল্লি নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। ভারতে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি আছে মৃত্যুদণ্ড। প্রশ্ন, কামদুনি কাণ্ডে কেন ফাঁসি দিতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ? বিনীত গোয়েল কেন পারেননি?

সুকান্ত বলেন, ভাইপো আজ মেঘনাথের মতো এলেন। সারাক্ষণ আরজি কর আর বিজেপিকে নিয়ে কথা বলে গেলেন। ভাইপোকে বলব, পিসিকে গিয়ে জিজ্ঞেস করুন সন্দীপ ঘোষকে বাঁচানোর জন্য কী কী ব্যবস্থা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্য দফতরে কী কী দুর্নীতি হয় আপনি জানতেন না? বাংলার মানুষকে ধন্যবাদ আজকের বনধ সফল করার জন্য ।

সিবিআইকে মমতার নিশানা করা নিয়ে সুকান্ত বলেন, যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তথ্য প্রমাণ নষ্টের চেষ্টা করেছে, তথ্য লোপাট করেছে সেখানে বলছেন সিবিআই কী করেছে! কামদুনিতে কী হয়েছে? সেখানে তো সিআইডি আছে, কী শাস্তি হয়েছে? অপেক্ষা করুন এই সরকার হওয়ায় মিলিয়ে যাবে। মুখ্যমন্ত্রী মানসিক স্থিতি হারিয়েছেন। তাই ডাক্তারদের, সরকারি কর্মচারীদের, বাংলার মানুষদের হুমকি দিচ্ছেন। যাঁদের চাকরি করার সমস্যা হবে বিজেপি তাদের আইনি সহায়তা করবে। আগামী দিনে রাজ্যে ক্ষমতায় এলে তাঁদের পাশে থাকবে বিজেপি ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+