হাজরা মোড়ে আটক সুকান্ত মজুমদার! পুলিশের সঙ্গে হাতাহাতিতে কেন্দ্রীয় বাহিনী

বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার নামতেই আটক। জানা যাচ্ছে, বিক্ষোভে যোগ দেওয়ার আগেই তাঁকে আটক করে নিয়ে যাওয়া হল লালবাজারে। যদিও এর আগে সুকান্ত মজুমদারের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদ্র সঙ্গে হাতাহাতিতে জড়ালেন পুলিশের

শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে ইস্যুতে বিজেপির বিক্ষোভে একেবারে ধন্ধুমার কাণ্ড। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার নামতেই আটক। জানা যাচ্ছে, বিক্ষোভে যোগ দেওয়ার আগেই তাঁকে আটক করে নিয়ে যাওয়া হল লালবাজারে। যদিও এর আগে সুকান্ত মজুমদারের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদ্র সঙ্গে হাতাহাতিতে জড়ালেন পুলিশের আধিকারকরা।

ছিনতাইয়ের অভিযোগ বিজেপি নেতার

যা নিয়ে একেবারে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে বলে জানা যাচ্ছে। বিশাল পুলিশবাহিনী এই মুহূর্তে মোতায়েন করা হয়েছে।

স্কুল সার্ভিস কমিশনে শিক্ষক দুর্নীতির তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইতিমধ্যে এই মামলাতে পার্থ চট্টোপাধ্যায় এবং আর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যে ৫০ কোটি টাকা উদ্ধার করেছেন ইডির তদন্তকারীরা। এমনকি আরও বহু সম্পত্তির খোঁজ চলছে। আর এর মধ্যেই বিজেপির তরফে 'চোর ধরো, জেল ভরো' কর্মসূচীর ডাক দেওয়া হয়। সেই মতো আজ শনিবার হাজরায় জড়ো হন বিজেপি সমর্থকরা। সেখানে বিক্ষোভ দেখা তাঁরা। কিন্তু বিক্ষোভ জমায়েত হওয়ার আগে তা ছত্রভং করে দেয় পুলিশ।

বিজেপির কর্মসূচিকে মাথায় রেখে এদিন সকাল থেকেই পুলিশের তরফে হাজরাতে তৎপরতা চোখে পড়ে। বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়। আর সেখানে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার পৌঁছতেই একেবারে ধন্ধুমার বেঁধে যায়। অভিযোগ, পুলিশ গাড়ি থেকেই সুকান্ত মজুমদারকে নামতে দেয়নি। যদিও কোনও মতে নামলেও সঙ্গে সঙ্গে পুলিশ তাঁকে আটক করে বলে অভিযোগ। একেবারে টানা হিঁচড়ে করে গাড়ি তোলার চেষ্টা করা হয় বলেও অভিযোগ।

আর তা নিয়েই সুকান্ত মজুমদারের সঙ্গে থাকা নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে পুলিশের আধিকারিকরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। তা নিয়ে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

যদিও কোনও মতে সুকানবত মজুমদারকে কলকাতা পুলিশ তাঁদের গাড়িতে তুলে নিয়ে চলে যায়। জানা যাচ্ছে,লালবাজারে তাঁকে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে এই ঘটনায় একাধিক বিজেপি নেতা কর্মীকে গ্রেফতার করা হয়েছে। সুকান্ত মজুমদার জানিয়েছেন, পুলিশ তাঁকে ছিনতাই করে নিয়ে যাচ্ছে। যদিও পুলিশের তরফে এই বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।

তবে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে কার্যত থমকে যায় হাজরা মোড়ের যান চলাচল। তবে পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক বলেই জানা যাচ্ছে। অন্যদিকে যাতে নতুন করে বিক্ষোভ দানা না বাঁধতে পারে সেজন্যে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে পুলিশের তরফে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+