নবান্নের নর্থগেটে চলল গুলি, ছড়াল আতঙ্ক, রাজ্যের প্রধান সচিবালয়ের ঘটনায় প্রশ্ন
রাজ্যের প্রধান প্রশাসনিক ভবন‘নবান্নে’চলল গুলি। শনিবার সকালে নবান্নের নর্থগেটের সামনে এই গুলি-কাণ্ড ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। এই ঘটনায় কেউ হতাহত হয়নি।
রাজ্যের প্রধান প্রশাসনিক ভবন'নবান্নে'চলল গুলি। শনিবার সকালে নবান্নের নর্থগেটের সামনে এই গুলি-কাণ্ড ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। এই ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে বড়সড় বিপদ ঘটতে পারত। কেন হঠাৎ করে গুলি চলে গেল, এ বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, কর্তব্যরত নিরাপত্তা কর্মীদের রাইফেল থেকে গুলি ছুটে যায়। ডিউটি হস্তান্তরের সময় গুলি ভরতে গিয়ে অসাবধানবশতঃ গুলি চলে যায়। সেই গুলি গিয়ে লাগে বাঙ্কারে। তবে তা অন্যদিকেও ছুটে যেতে পারত। কেউ গুলিবিদ্ধও হতে পারতেন।
তবে কোনও অঘটন ঘটেনি। রাইফেল থেকে ছিটকে গিয়ে কারও গায়ে লাগেনি গুলি। বড়সড় বিপদ কান ঘেঁচে বেরিয়ে যায়। স্বাভাবিকভাবে আতঙ্ক ছড়িয়ে পড়ে নবান্ন চত্বরে। রাজ্যের প্রধান সচিবাবয়ে এই গুলি চালানোর ঘটনায় শুরু হয়েছে তদন্ত। কেন এই গাফিলতি, তাও তদন্তের মুখে পড়তে চলেছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications