কলকাতায় ফের সফল অঙ্গ প্রতিস্থাপন, গ্রিন করিডর করে ১৬ মিনিটে হাসপাতালে হৃৎপিণ্ড
ফের সফল অঙ্গ প্রতিস্থাপনের নজির গড়ল কলকাতা। গ্রিন করিডরের মাধ্যমে মাত্র ১৬ মিনিটে দমদম বিমানবন্দর থেকে বাইপাসের ধারে ফোর্টিস হাসপাতালে পৌঁছয় প্রতিস্থাপন যোগ্য মুম্বইয়ের এক কিশোরের হৃৎপিণ্ড।
ফের সফল অঙ্গ প্রতিস্থাপনের নজির গড়ল কলকাতা। গ্রিন করিডরের মাধ্যমে মাত্র ১৬ মিনিটে দমদম বিমানবন্দর থেকে বাইপাসের ধারে ফোর্টিস হাসপাতালে পৌঁছয় প্রতিস্থাপন যোগ্য মুম্বইয়ের এক কিশোরের হৃৎপিণ্ড। দমদমের ৪৩ বছরের অনুষা অধিকারীর শরীরে তা সফলভাবে প্রতিস্থাপন করেন ডাক্তাররা।

২৬ মে পথ দুর্ঘটনায় গুরুতর আহত মুম্বইয়ের ওই ১৭ বছরের কিশোর। আশঙ্কাজনক অবস্থায় তাকে মুম্বইয়ের গ্লোবাল হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল অর্থাৎ ২৮ মে, হাসপাতালের তরফে ওই কিশোরের ব্রেন ডেড হয়েছে বলে ঘোষণা করা হয়। এরপর পরিবারের সম্মতিক্রমে ওই কিশোরের হৃৎপিণ্ড প্রতিস্থাপনের জন্য তার শরীর থেকে বের করেন ডাক্তাররা। ঠিক হয়, কলকাতার ফোর্টিস হাসপাতালে গুরুতর অসুস্থতা নিয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষা দমদমের বাসিন্দা ৪৩ বছরের অনুষা অধিকারীর শরীরে প্রতিস্থাপন করা হবে।
সেই মতো মঙ্গলবার রাত ১০.১৫ নাগাদ মুম্বইয়ের ওই কিশোরের হৃৎপিণ্ড বিশেষ বিমানে পৌঁছয় কলকাতায়। দমদম বিমানবন্দর কর্তৃপক্ষ এবং পুলিশের তৎপরতায় ১০.২২-তেই সেটি ফোর্টিস হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। গ্রিন করিডরের মাধ্যমে মাত্র ১৬ মিনিটে হাসপাতালে হৃৎপিণ্ডটি পৌঁছে দেয় বিধাননগর ও কলকাতা পুলিশ। সেই সময় ট্রাফিক সামলাতে রাস্তায় উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট সব থানা এবং ট্র্যাফিক গার্ডের ওসি-রা। হৃৎপিণ্ডটি ফোর্টিস হাসপাতালে পৌঁছয় রাত ১০.৩৮-এ। এরপর অনুষা অধিকারীর শরীরে শুরু হয় হৃৎপিণ্ড প্রতিস্থাপন প্রক্রিয়া।












Click it and Unblock the Notifications