এ-ওয়ান শহরের স্টেশনও এবার এ-ওয়ান! মোদী সরকারের নতুন ভাবনা

একেবারে বদলে যাবে শিয়ালদহ স্টেশন। উত্তর দক্ষিণ মিলিয়ে পুরোটাই। সাধারণ নির্বাচনের বছরেই শিয়ালদহ স্টেশনকে বদলে দেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে রেলমন্ত্রকে।

একেবারে বদলে যাবে শিয়ালদহ স্টেশন। উত্তর দক্ষিণ মিলিয়ে পুরোটাই। সাধারণ নির্বাচনের বছরেই শিয়ালদহ স্টেশনকে বদলে দেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে রেলমন্ত্রকে। ওয়ান শহরের স্টেশনকে সব থেকে বড় রেল স্টেশনকে এবার এ-ওয়ান ক্যাটেগরিতে পরিবর্তন করা হবে। রেলসূত্রে খবর, পুরো বিষয়টি পরিকল্পনা পর্যায়ে রয়েছে। তবে মার্চের মধ্যেই বিষয়টি টের পাওয়া যাবে।

বিমানবন্দরের আদলে স্টেশন

বিমানবন্দরের আদলে স্টেশন

কয়েকলক্ষ মানুষের প্রত্যেক দিনের যাতায়াতের মাধ্যম শিয়ালদহ স্টেশন। সেই স্টেশনকেই বিমানবন্দরে আদলে আধুনিক করে তোলার চেষ্টা শুরু হয়েছে। এরজন্য নকশাও তৈরি হয়ে গিয়েছে। বিমানবন্দরের আদলে তৈরি হতে চলেছে ডিসপ্লে বোর্ড। থাকতে চলেছে ডিজিটাল ওয়ালও।

নতুন করে টিকিট টাউন্টার

নতুন করে টিকিট টাউন্টার

স্টেশনের টিকিট কাউন্টার নতুন করে সাজানো হবে। স্টেশনের বাইরেও রেলের তরফে টিকিট কাউন্টার রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ( বর্তমানে স্টেশনের বাইরে বেসরকারি উদ্যোগে টিকিট বিক্রির বন্দোবস্ত আছে। টিকিট পিছু দুটাকা করে বেশি দিতে লাগে)

(প্রতীকী ছবি সৌজন্য: ভারতীয় রেল)

ইস্ট ওয়েস্ট মেট্রোর কাউন্টারও থাকবে

ইস্ট ওয়েস্ট মেট্রোর কাউন্টারও থাকবে

ইস্টওয়েস্ট মেট্রো চালু হলে, তার জন্য পরিকল্পনাও রাখা হয়েছে। বর্তমানে শিয়ালদহ স্টেশনের একটু দূর দিয়েই দিয়েছে ইস্ট ওয়েস্ট মেট্রো। তবে এবার অন্য টিকিট কাউন্টারের পাশেই ইস্টওয়েস্ট মেট্রোর জন্য টিকিট কাউন্টার রাখা হবে বলে জানা গিয়েছে।

প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ওয়েটিং রুমের পরিবর্তন

প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ওয়েটিং রুমের পরিবর্তন

বাড়বে অনুমোদিত খাবারের দোকানের সংখ্যা

বাড়বে অনুমোদিত খাবারের দোকানের সংখ্যা

শিয়ালদহের উত্তর দক্ষিণ শাখার মধ্যে রেলের বিল্ডিং-এ যে ফাঁকা জায়গা রয়েছে, সেখানে ফুড কোর্ট তৈরি করা হবে বলে জানা গিয়েছে। একতলার জায়গা বাণিজ্যিক ভাবেও ব্যবহার করা হবে।

১২ বগির প্ল্যাটফর্ম বাড়ানো হবে

১২ বগির প্ল্যাটফর্ম বাড়ানো হবে

নতুন প্ল্যাটফর্ম তৈরির উদ্যোগ

নতুন প্ল্যাটফর্ম তৈরির উদ্যোগ

ট্রেনের সংখ্যা বেড়ে যাওয়ায় অনেক সময়ই কারশেডের কাছে ট্রেন দাঁড়িয়ে পড়ে। যাত্রীদের সেদিক থেকে মুক্তি দিতে আরও একটি প্ল্যাটফর্ম তৈরিরও উদ্যোগ নেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+