আদালত নয়, মিলেছে মুখ্যমন্ত্রীর অনুমতি! পঞ্চায়েতে বোর্ড গঠন নিয়ে বিজ্ঞপ্তি জারির পথে পঞ্চায়েত দফতর

পঞ্চায়েতে বোর্ড গঠন নিয়ে বিজ্ঞপ্তি জারি করতে চলেছে রাজ্যের পঞ্চায়েত দফতর। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়।

পঞ্চায়েতে বোর্ড গঠন নিয়ে বিজ্ঞপ্তি জারি করতে চলেছে রাজ্যের পঞ্চায়েত দফতর। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। তিনি জানিয়েছেন, বোর্ড গঠনের জন্য বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে, সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার কোনও অভিযোগ নেই।

আদালত নয়, মিলেছে মুখ্যমন্ত্রীর অনুমতি! পঞ্চায়েত বোর্ড গঠন নিয়ে বিজ্ঞপ্তি জারির পথে পঞ্চায়েত দফতর

আটটি জেলায় জেলা পরিষদের বোর্ড গঠনের বিজ্ঞপ্তি জারি হতে চলেছে। ১০ থেকে ১৩ অগাস্টের মধ্যে বোর্ড গঠনের জন্য বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে। আটটি জেলার মধ্যে রয়েছে, উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ। দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে রয়েছে হাওড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়া।

১৬ থেকে ১৯ অগাস্টের মধ্যে ১৬৩৮ টি গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনের জন্যও বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে।

পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় জানিয়েছেন, যেসব জায়গায় বোর্ড গঠনের জন্য বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে সেসব জায়গায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতা নিয়ে অভিযোগ নেই। মুখ্যমন্ত্রীর অনুমতি নিয়েই বোর্ড গঠনের ব্যাপারে বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সুব্রত মুখোপাধ্যায়।

১৭ মে পঞ্চায়েত নির্বাচনের ফলাফল বেরিয়ে গিয়েছে। কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতা ৩৪ শতাংশ আসন নিয়ে এখনও ফয়সালা বাকি সুপ্রিম কোর্টে। গত সোমবারই সেই বহু আকাঙ্খিত রায়ের জন্য অধীর আগ্রহ থাকলেও পঞ্চায়েত মামলা মুলতুবি হয়ে যায় এদিন। পরবর্তী সোমবার এই মামলার শুনানি হওয়ার কথা হয়েছে। বিচারপতির অসুস্থতার কারণেই সোমবার পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয় মামলাটি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+