রাজ্যের সেতুগুলির পর্যবেক্ষণ! ২১ জন ইঞ্জিনিয়ারকে নিয়ে বিশেষ টিম
রাজ্যের সেতুগুলির পর্যবেক্ষণে বিশেষ দল গঠন করল সরকার। ২১ জনকে নিয়ে এই দল গঠন করা হয়েছে।
রাজ্যের সেতুগুলির পর্যবেক্ষণে বিশেষ দল গঠন করল সরকার। ২১ জনকে নিয়ে এই দল গঠন করা হয়েছে। এই দলে রাখা হয়েছে ৪ সুপারইনটেনডেন্ট ইঞ্জিনিয়ার, ৩ জন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং ১৪ জন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। এই টিমের নেতৃত্ব করবেন পূর্ত দফতরের ইঞ্জিনিয়ার হেডকোয়ার্টার। এই দলের ইঞ্জিনিয়াররা নিয়ম করে বিভিন্ন সেতুর স্বাস্থ পরীক্ষা করে দেখবেন।

পূর্ত দফতর সূত্রে জানা গিয়েছে, তাদের ব্রিজের সংখ্যা ১৭৪৯ টি। যার মধ্যে ৭৩৭টির অবস্থা বেশ খারাপ। বিপজ্জনক ব্রিজের সংখ্যা ৯৫। যার মধ্যে সব থেকে বেশি খারাপ ব্রিজ রয়েছে বীরভূমে, ১৫ টি।
এদিকে বৃহস্পতিবার উল্টোডাঙা উড়ালপুলে বিশেষজ্ঞ দলের পরিদর্শনের পাশাপাশি বৈঠক হয় পূর্ত দফতরেও। ঠিক হয়েছে আপাতত, ওই উড়ালপুল মেরামতি করেই চালানো হবে। ফাটলের জায়গায় স্টিল প্লেট লাগিয়ে দেওয়া হবে। তবে যে পিলারে ফাটল দেখা দিয়েছে তার মেরামতে মাস দুয়েক সময় লেগে যেতে পারে বলে জানা গিয়েছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications