Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

শিক্ষক বদলিতে নতুন গাইডলাইন জারি করছে রাজ্য! হাইকোর্টে জানালেন অ্যাডভোকেট জেনারেল

শিক্ষক বদলি নিয়ে একের পর এক কেলেঙ্কারি সামনে এসেছে। এমনকি এই বিষয়ে রীতিমত উষ্মা প্রকাশ করে কলকাতা হাইকোর্ট। আর এরপরেই গাইডলাইন তৈরির নির্দেশ দেয়। শুক্রবারই সেই গাইডলাইন সামনে আসছে বলে খবর।

শিক্ষক বদলির ক্ষেত্রে নতুন গাইডলাইন জারি চলছে রাজ্য। আর তা আজ শুক্রবারই জারি করা হতে পারে। আদালতে এমনটাই জানালেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল। এদিন এই সংক্রান্ত মামলার শুনানি হয় বিচারপতি বিশ্বজিত বসুর এজলাসে। সেখানেই রাজ্যের তরফে এমনটা জানানো হয় রাজ্যের তরফে।

হাইকোর্টে জানালেন অ্যাডভোকেট জেনারেল

শুধু তাই নয়, হাইকোর্টের পরমার্শ মেনে আজই এই সংক্রান্ত নির্দেশিকা জারি হতে পারে বলে জানালেন অ্যাডভোকেট জেনারেল। যা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

আর এই তথ্য জানানোর পরেই শিক্ষা দফতরের আইনজীবীকে বিচারপতি বসুর পরামর্শ, নতুন নির্দেশিকা আসলেই জেলা স্কুল পরিদর্শকদের দ্রুত সেই নীতি বাস্তবায়নের জন্য তৈরি থাকতে হবে। বলে রাখা প্রয়োজন, এর আগে সরকারি স্কুলে শিক্ষক বদলি নীতি নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু।

স্পষ্ট জানিয়েছিলেন, সবাই যদি বাড়ির কাছে কিংবা কলকাতায় বদলি চায় কীভাবে অন্যান্য স্কুল চলবে। এমনকি যেখানে ছাত্র নেই কিন্তু প্রয়োজনের অতিরিক্ত শিক্ষক আছে সেখান থেকে শিক্ষক অন্যত্র বদলি করার কথাও শিক্ষা দফতরকে জানিয়েছিলেন বিচারপতি বসু।

শুধু তাই নয়, ফাঁকা স্কুল ছেড়ে অন্য স্কুলে যাওয়ার বিরোধিতা কোন শিক্ষক করলে তাঁকে বরখাস্ত করার কথাও জানিয়েছিল কলকাতা হাইকোর্ট। এমনকি ছয়মাসের মধ্যে বিভাগীয় তদন্তের কথাও বলেছিলেন বিচারপতি।

মামলার শুনানিতে কলকাতার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে ছাত্র এবং শিক্ষকের অনুপাত নিয়ে একটি রিপোর্ট রাজ্য জমা দিয়েছিল। যা দেখে মোটেই খুশি হননি বিচারপতি। রিপোর্টে দেখা যায় কলকাতার স্কুলে পড়ুয়াদের তুলনায় শিক্ষকের সংখ্যা অনেক বেশি। আর এরপরেই আদালত জানান, কোনও জঙ্গলের আইন চলতে পারে না।

আর এরপরেই শিক্ষক বদলি নিয়ে গাইডলাইন প্রকাশ করার নির্দেশ দেওয়া হয় আদালতের তরফে। এমনকি সবপক্ষের সঙ্গে আলোচনা করে রাজ্যকে বদলি নীতিতেই বদল আনার অনুরোধ করেছিলেন বিচারপতি বসু। আর এরপরেই এই গাইডলাইন বলে জানা যাচ্ছে।

বলে রাখা প্রয়োজন, এর আগে শিক্ষক বদলি নিয়ে একটি পোর্টাল চালু করা হয় রাজ্যের তরফে। বদলি নিয়ে বেনিয়ম ঠেকাতে এই পোর্টাল চালু করা হয়। কিন্তু তাতেও একাধিক অসঙ্গতি ধরা পড়ে। এমনকি রাজ্যের বদলিকে চালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বেশ কয়েকজন। এই সংক্রান্ত মামলার শুনানি হয় সম্প্রতি।

এরপর আজ শুক্রবার ফের এই মামলার শুনানি হয়। যেখানে গাইড লাইন তৈরি হয়ে গিয়েছে বলে জানানো হল রাজ্যের তরফে। তবে ওই গাইডলাইনে কি বলা হয়েছে সেদিকেই নজর সবার।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+