সরকারি হাসপাতাল আছে একই জায়গায়, ডাক্তারের পর এবার রোগীর আত্মীয়র হাতে মার খেলেন ওয়ার্ড বয়
এনআরএস হাসপাতালে চিকিৎসকদের বিক্ষোভের পর মাসখানেকও কাটেনি। এবার রাজ্যের আর এক বড় হাসপাতাল এসএসকেএমে বিক্ষোভে সামিল হলেন গ্রুপ ডি কর্মী ওয়ার্ড বয়রা।
এনআরএস হাসপাতালে চিকিৎসকদের বিক্ষোভের পর মাসখানেকও কাটেনি। এবার রাজ্যের আর এক বড় হাসপাতাল এসএসকেএমে বিক্ষোভে সামিল হলেন গ্রুপ ডি কর্মী ওয়ার্ড বয়রা। হাসপাতালে ওয়ার্ড বয়দের মধ্যে একজনকে মারধর করে কান ফাটিয়ে দিয়েছে রোগীর আত্মীয়রা। আর সেই অভিযোগে তাঁরা এদিন হাসপাতালের সুপারের কাছে এই ঘটনার প্রেক্ষিতে ব্যবস্থা নেওয়ার দাবিতে হাজির হলেন।

হৃদরোগে আক্রান্ত এক রোগী হাসপাতালে চিকিৎসা পরিষেবা না পেয়ে মারা গিয়েছেন বলে অভিযোগ। তাঁকে কার্ডিওলজি বিভাগে নিয়ে যাওয়ার জন্য একটি ট্রলি প্রয়োজন ছিল। সেটি পাওয়া যায়নি। যার ফলে জরুরি বিভাগে শেষ অবধি অসুস্থ ব্যক্তি প্রাণত্যাগ করেন। এমনটাই অভিযোগ রোগীর আত্মীয়দের।
সেই ঘটনার প্রেক্ষিতে সামনে থাকা ওয়ার্ড বয়দের ওপরেই রোগীর বাড়ির লোকজন চড়াও হয় এবং তাঁকে মারধর করে কান ফাটিয়ে দেয়। এই ঘটনার প্রেক্ষিতে ওয়ার্ড বয়রা একজোট হয়ে হাসপাতাল সুপারের ঘরের সামনে জড়ো হয়ে এই ঘটনার প্রতিকার চেয়েছেন।
তাঁদের দাবি হাসপাতালে পর্যাপ্ত পরিকাঠামো নেই। যে সংখ্যায় পর্যাপ্ত ট্রলি থাকার কথা তার থেকেও কম ট্রলি রয়েছে। এবং তার মধ্যে অধিকাংশই ভাঙ্গা। ফলে রোগীর বাড়ির আত্মীয়রা চাইলেও তাঁরা অপারগ হলে দিতে পারছেন না। অন্যদিকে এই ঘটনার প্রেক্ষিতে তাঁদের রোগীর বাড়ির লোকের হাতে আক্রান্ত হতে হচ্ছে। যদিও এক্ষেত্রে তাঁদের কিছু করার নেই। ফলে চূড়ান্ত এই অব্যবস্থা প্রেক্ষিতেই এদিন তাঁরা হাসপাতাল সুপারের ঘরের সামনে বিক্ষোভ দেখান।












Click it and Unblock the Notifications