দিদি মমতার কাছে ফোঁটা ভাই কাননের! বৈশাখী বললেন, অভিমানের মেঘ কেটে গিয়েছে
দিদি মমতার কাছে ফোঁটা ভাই কাননের! বৈশাখী বললেন, অভিমানের মেঘ কেটে গিয়েছে
ফোঁটা নিতে দিদি মমতার বাড়িতে গেলেন ভাই শোভন! দীর্ঘ কয়েক বছর ধরেই সাধের কাননকে ভাইফোঁটা দিয়ে আসছিলেন মুখ্যমন্ত্রী। কিন্ত্য মাঝে বেশ কিছু সমস্যা দিদি ভাইয়ের মধ্যে একটা দূরত্ব তৈরি করে দেয়। ভাই শোভন যোগ দেন বিজেপিতে। আর সেই দূরত্ব একেবারে ফাটলে পরিণত হয়। তবে গত বিধানসভা নির্বাচনের আগেই বিজেপি ছাড়েন শোভন-বৈশাখী। আর এরপর থেকে ফের একবার তৃণমূলের দিকে ঝুঁকতে শুরু করেছেন শোভন!
অন্যদিকে মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে আজ ভাইফোঁটা নিতে যান মুকুল রায়ও। জানা যায়। খোদ মমতাই নাকি তাঁকে আমন্ত্রণ জানিয়েছিলেন। তবে প্রাক্তন মেয়রের সঙ্গে মুকুল রায়ের দেখা কিংবা কথা হয়েছে কিনা তা অবশ্য ভাবে কিছু জানা যায়নি।

শোভনের সম্পর্কটা খুবই মজবুত
কালীঘাট থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন মেয়র বলেন, আমার সঙ্গে কথা হয়। নতুন কিছু নয়। তবে এদিন যা কথা হয়েছে তা একান্ত বলে জানিয়েছেন শোভনবাবু। তবে যখন ডাকবেন দিদি আসবেন বলেও জানিয়েছেন শোভন। তবে দিদি এবং ভাই শোভনের সম্পর্কটা খুবই মজবুত বলে দাবি বৈশাখী বন্দ্যোপাধ্যায়। একটা আনন্দের মুহূর্ত বলে দাবি তাঁর। মুখ্যমন্ত্রী মমতাময়ী স্পর্শে যেভাবে সবকিছু সামলান আজ ভাইফোঁটার দিনটা তা ভাষায় ব্যাখ্যা করা যাবে না বলেও মন্তব্য শোভন বান্ধবীর।

দিদি ওকে সবসময় কাজ করতে বলেন
তবে শোভনের সক্রিয় ভাবে রাজনীতিতে আসা নিয়ে বৈশাখী বলেন, দিদি ওকে সবসময় কাজ করতে বলেন। পুরানো দিনের একজন কর্মী হিসাবেই মনে করেন বলে দাবি। তবে মাঝে একটা যে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল সেটা মিটে গিয়েছে বলে মন্তব্য বৈশাখীর। অভিমানের মেঘ কেটে গিয়েছে বলেও মন্তব্য তাঁর। বান্ধবী'র মতে, শোভনের সক্রিয় রাজনীতিতে করা উচিৎ। আর তা নামলে সবরকম ভাবে সহযোগিতা করবেন বলে দাবি তাঁর। দলে ফেরানো নিয়ে আনুষ্ঠানিকতার প্রয়োজন নেই বলেও মন্তব্য।

নবান্ন গিয়েছিলেন শোভন-বৈশাখী
বলে রাখা প্রয়োজন গত কয়েকমাস আগেই নবান্ন গিয়েছিলেন শোভন-বৈশাখী। দীর্ঘক্ষণ মমতার সঙ্গে বৈঠক করেছিলেন। মনে করা হয়েছিল ২১ জুলাই সম্ভবত তৃণমূলে প্রত্যাবর্তন হবেন প্রিয় কাননের। কিন্ত্য তা হয়নি। এরপর গত কয়েকদিন আগেই দিদির হয়ে ব্যাটন ধরেন শোভন। নন্দীগ্রাম আন্দোলন নিয়ে বিরোধী দলনেতাকে আক্রমণ শানান তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন নিয়ে কথা বলেন। আর এর মধ্যেই কালীঘাটের ফোঁটা নিতে গেলেন শোভন। যা নতুন এল্টা সমীকরণ তৈরি করছে বলে দাবি রাজনৈতিকমহলের।
-
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
ভোট প্রচারে উত্তরবঙ্গে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়, প্রস্তুত রাজনৈতিক মঞ্চ -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
আন্তর্জাতিক বাজারের প্রভাব? এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, কত? বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে দুশ্চিন্তা -
ডিজিটাল পেমেন্টে বড় বদল! শুধু পিন দিলেই আর হবে না অনলাইন পেমেন্ট, ১ এপ্রিল থেকে RBI-র নতুন নিয়ম -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান











Click it and Unblock the Notifications